নিজস্ব প্রতিবেদক।।জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ সদস্য হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলা দায়েরের আবেদন করা হলেও তা গ্রহণ করেননি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে এ সংক্রান্ত একটি অভিযোগপত্র দাখিল করা হয়।অভিযোগে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রধান আসামি করে মোট ৪২ জনের নাম উল্লেখ করা হয়।তবে অভিযোগের বিষয়টি শুনে ও পর্যালোচনা করে আদালত মামলাটি আমলে নেননি।
মামলার বাদী জালাল হোসেন।তিনি মৌলভীবাজার জেলার জুড়ী থানার জাংগিরাই গ্রামের আব্দুল খালেকের ছেলে।
যাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছিল তারা হলেন— আসিফ মাহমুদ,আব্দুল কাদের,আবু বাকের মজুমদার,আব্দুল হান্নান মাসুদ,আদনান আবির,জামান মৃধা,মোহাম্মদ সোহেল মিয়া,রিফাত রশিদ,হাসিব আল ইসলাম,আব্দুল্লাহ সালেহীন অয়ন,লুৎফর রহমান,আহনাফ সাঈদ খান,মোয়াজ্জেম হোসেন, ওয়াহিদুজ্জামান,তারেকুল ইসলাম (তারেক রেজা),হামজা মাহবুব,রেজোয়ানা রিফাত,তরিকুল ইসলাম,নুসরাত তাবাসসুম, রাফিয়া রেহনুমা হৃদি,মুমতাহীনা মাহজাবিন মোহনা,আনিকা তাহসিনা,উমামা ফাতেমা,তাহমিদ আল মুদাসসির চৌধুরী, নিশিতা জামান নিহা,মেহেদী হাসান,মো. আবু সাঈদ, সানজানা আফিফা আদিতি,তানজিনা তামিম হাফসা,আলিফ হোসাইন, কাউসার মিয়া,সাইফুল ইসলাম,আরিফ সোহেল (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়),আব্দুর রশিদ জিতু (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়),স্বর্ণা রিয়া (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), রাসেল আহমেদ (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়),আসাদুল্লাহ আল গালিব (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়),মো. তৌহিদ আহমেদ আশিক (শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়),গোলাম কিবরিয়া চৌধুরী মিশু (রাজশাহী বিশ্ববিদ্যালয়),নাজমুল হাসান (ঢাকা কলেজ),শাহিনুর সুমী (ইডেন মহিলা কলেজ) এবং সিনথিয়া জাহিন আয়েশা (বদরুন্নেসা কলেজ)।
আদালত সূত্রে জানা গেছে,অভিযোগের বিষয়ে প্রাথমিক শুনানি শেষে আদালত মামলাটি আমলে না নেওয়ার সিদ্ধান্ত দেন।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.