নিজস্ব প্রতিবেদক।।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন,বর্তমান আর্মি প্রধানের সঙ্গে যোগাযোগের সময় এবং বঙ্গভবনে চুপ্পুর পদত্যাগ আন্দোলনের সময় উপদেষ্টা শপথ গ্রহণ চুপ্পুর মাধ্যমে সম্পন্ন হয়েছে,এবং এতে বিএনপির ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন,আওয়ামী লীগের কিছু পদাধিকারী স্বাভাবিকভাবে ক্ষমতা হারানো সত্ত্বেও বর্তমানে তাদের পুনর্বাসন হচ্ছে।সংসদীয় পরিস্থিতিকে তিনি “খিচুড়ি” হিসেবে বর্ণনা করে জানান,রাষ্ট্রপতি আওয়ামী লীগের,প্রধানমন্ত্রী বিএনপির, আর বিরোধীদলীয় নেতা জামায়াতের নেতৃত্বের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।পাটওয়ারী সতর্ক করেছেন,যদি সংসদে সমস্যার সমাধান না হয়,তবে রাজপথে আন্দোলন করা হতে পারে।
এছাড়া তিনি বিএনপি নেতা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছেন এবং প্রধানমন্ত্রীর প্রতি দেশপ্রেমিক নাগরিকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.