নিজস্ব প্রতিবেদক।।গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন রাশেদ খান।বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৫টা ৫ মিনিটে তিনি নিজের ফেসবুক পেজে জানিয়েছেন,বর্তমান রাষ্ট্রপতিকে দিয়ে “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ” জারি করার প্রস্তাব ছিল জামায়াতে ইসলামী পক্ষের।নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছিলেন,এবং জামায়াত ও এনসিপির চাপের কারণে কিছু অধ্যাদেশ জারি করা হয়েছিল।
রাশেদ খান আরও উল্লেখ করেছেন,২০২৪ সালের ৮ আগস্ট সংবিধান মেনে রাষ্ট্রপতির শপথ গ্রহণের মাধ্যমে তার বৈধতা নিশ্চিত হয়েছে,কিন্তু নাহিদ ইসলামদের ভুলের খেসারত বিএনপিকে নিতে হতে পারে।গণঅভ্যুত্থানের পরে গঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশন বয়কট করার মাধ্যমে জামায়াত ও এনসিপি সংসদ ও রাষ্ট্রকে অকার্যকর করার চেষ্টা করেছে।তার মতে,এই হটকারিতার কারণে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরে আসবে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.