নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দিনের কার্যসূচি অনুযায়ী অধিবেশনে নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম শোকপ্রস্তাবটি উত্থাপন করেন এবং তিনি অধিবেশনে সভাপতিত্বও করেন।
এর আগে সকাল ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হন।পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান।
এরপর স্পিকার সংসদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং,ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি,সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী, আওয়ামী লীগের নেতা মতিয়া চৌধুরীসহ মোট ৩১ জনের মৃত্যুতে শোকপ্রস্তাব উত্থাপন করেন।
এ সময় বিরোধীদলীয় উপনেতা বলেন,শোকপ্রস্তাবটি একপেশে।তিনি জামায়াত নেতা ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী,মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান,মীর কাসেম আলী ও কাদের মোল্লাসহ বিভিন্ন নেতার নাম শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
এ ছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম শোকপ্রস্তাবে শরিফ ওসমান বিন হাদি,আবরার ফাহাদ এবং ফেলানী খাতুনের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন,বিরোধী দলের প্রস্তাবিত নামগুলো এবং যাদের নাম বাদ পড়েছে সেগুলো পরবর্তীতে শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.