নিজস্ব প্রতিবেদক।।নেপালে ৫ মার্চ ২০২৬ অনুষ্ঠিত সংসদীয় নির্বাচন সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় দেশটির সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে,এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া নেপালের জনগণের আকাঙ্ক্ষা,দৃঢ়তা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের শক্তির প্রতিফলন।
বাংলাদেশ আশা প্রকাশ করেছে,নবগঠিত নেপাল সরকার ও দেশটির জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করা হবে।
এ সময় বাংলাদেশ ও নেপালের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং উন্নয়নমূলক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার আশাবাদও ব্যক্ত করা হয়।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.