নিজস্ব প্রতিবেদক।।হাদী হত্যাকাণ্ডের ঘটনায় নতুন নতুন তথ্য সামনে আসতে শুরু করেছে। তদন্ত সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের দাবি, শুরু থেকেই ফাতেমা তাসনিম জুমার সম্ভাব্য ভূমিকা নিয়ে যে আলোচনা ছিল,তা এখন আরও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় প্রধান সন্দেহভাজন আসামি ফয়সাল গ্রেপ্তার হওয়ার পর তদন্তে নতুন কিছু দিক উন্মোচিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।একই সময়ে ফাতেমা তাসনিম জুমা তার ব্যবহৃত ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করেছেন এবং মোবাইল সিম বন্ধ করে আত্মগোপনে গেছেন বলে জানা গেছে।বিষয়টি তদন্তকারীদের নজরেও এসেছে।
এদিকে সাংবাদিক মুক্তাদির রশিদের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে,তদন্তে বাধা প্রদানকারীদের তালিকায় জুমার নাম শুরু থেকেই আলোচনায় ছিল।কিছু সূত্রের মতে,জাবের নামের এক ব্যক্তিসহ একটি নির্দিষ্ট মহলের সহযোগিতায় হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছিল কি না,তা নিয়েও তদন্ত চলছে।
ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।অনেকেই দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে,তদন্ত এখনও চলমান এবং যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত কাউকে চূড়ান্তভাবে দায়ী বলা যাচ্ছে না।
হাদী হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্তকারী সংস্থাগুলো কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.