গাজীপুর প্রতিনিধি।।গাজীপুর সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (৮ মার্চ) ভোর ৩টার দিকে কাশিমপুরের সারাদগঞ্জের হাজি সালামের বাসা থেকে তাকে আটক করা হয়।জানা যায়,শাহীন মোল্লার দ্বিতীয় স্ত্রী মীম ওই বাসায় ভাড়া থাকতেন।গ্রেপ্তারের সময় মীম বলেন, “আমার হাজবেন্ড আমার অনেক প্রিয়,আমার হাজবেন্ডকে আমি যাইতে দিব না।”
স্থানীয় সূত্রে জানা যায়,শাহীন মোল্লা আওয়ামী লীগের একজন নিষ্ক্রিয় সদস্য ছিলেন।কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় তিনি দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি।৫ আগস্টের পর পরিস্থিতি পরিবর্তনের কারণে গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে চলে যান।
কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ হোসেন জানান,শাহীন মোল্লাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়েছে এবং দুপুরে আদালতে পাঠানো হয়েছে।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.