নিজস্ব প্রতিবেদক।।রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মা বলেছেন,শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনায় বারবার একটি ভুল হচ্ছে—শ্যুটার বা খুনিকে মূল পরিকল্পনাকারীর সঙ্গে মিলিয়ে দেখা।তিনি জানান,হত্যার ট্রিগার টানানো ব্যক্তি সব সময় প্রকৃত খুনি নাও হতে পারে; প্রকৃত দায়িত্ব মূলত হুকুমদাতা বা মাস্টারমাইন্ডের।
সালাহউদ্দিন আম্মা বলেন,হত্যার সিদ্ধান্ত,পরিকল্পনা ও নির্দেশ কে দিয়েছিল, তা ছাড়া কোনো তদন্ত পূর্ণ হয় না।তিনি আরও জানান,শ্যুটারদের জীবিত দেশে ফেরত আনার পাশাপাশি হত্যার পেছনের মূল উদ্দেশ্য,হুকুমদাতা এবং পরিকল্পনাকারীকে খুঁজে বের করা অত্যন্ত জরুরি।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.