নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে আজ সোমবারও তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনের দৃশ্য দেখা গেছে। অনেক পাম্পে জ্বালানি বিক্রি বন্ধ থাকায় চালকরা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন।
মিরপুর,কল্যাণপুর,মোহাম্মদপুর,বিজয়সরণি ও কালশী এলাকার ৯টি ফিলিং স্টেশনের মধ্যে ৩টিতে বিক্রি বন্ধ ছিল। অন্য পাম্পগুলোতে সীমিত পরিমাণে অকটেন ও ডিজেল পাওয়া যাচ্ছে।পাম্পের বাইরে প্রাইভেট কার ও মোটরসাইকেলের সারি এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।অনেক চালক দেড় থেকে দুই ঘণ্টার বেশি সময় লাইনে দাঁড়িয়ে আছেন।
বিজয়সরণি এলাকার ট্রাস্ট পাম্পে প্রাইভেট কারের সারি জাহাঙ্গীরগেট ছাড়িয়ে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল পর্যন্ত এবং মোটরসাইকেলের সারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূল ফটক পর্যন্ত দেখা গেছে।
ফিলিং স্টেশনের কর্মকর্তারা জানান,তেলের নতুন সরবরাহ আসা পর্যন্ত বিক্রি বন্ধ থাকবে।চালকরা বলছেন,গাড়ি ঠেলে অন্য পাম্পে যাওয়ার সুযোগ নেই।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.