ডেস্ক রিপোর্ট।।সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া শত শত অপতথ্য ও বিভ্রান্তিকর কনটেন্ট শনাক্ত করার কথা জানিয়েছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট।প্রতিষ্ঠানটি বলছে,দেশে গুজব ও ভুয়া খবরের বিস্তার রোধ এবং জনগণের কাছে সঠিক ও যাচাইকৃত তথ্য পৌঁছে দিতে তারা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।
বাংলাফ্যাক্টের এক বিবৃতিতে জানানো হয়,রাজনৈতিক উত্তেজনা,সামাজিক অস্থিরতা কিংবা সংবেদনশীল ঘটনার সময় ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে,যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং কখনও কখনও পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।এ কারণে অনলাইনে প্রচারিত তথ্য যাচাইয়ের গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।
সচেতনতার আহ্বান
প্রতিষ্ঠানটি সাধারণ ব্যবহারকারীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেছে—
কোনো ছবি,ভিডিও বা তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করার আগে অবশ্যই এর উৎস যাচাই করতে হবে।পাশাপাশি নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে খবরটির সত্যতা মিলিয়ে দেখা এবং সন্দেহজনক বা উসকানিমূলক কনটেন্ট থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাফ্যাক্টের মতে,সংঘাতপূর্ণ বা রাজনৈতিকভাবে সংবেদনশীল সময়গুলোতে গুজব সবচেয়ে দ্রুত ছড়ায়।তাই দায়িত্বশীল অনলাইন আচরণ এবং তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলাই ভুয়া খবর প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
প্রতিষ্ঠানটি সকলকে সচেতন ও দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.