মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশাল–৪(মেহেন্দিগঞ্জ, হিজলা)আসনের সংসদ সদস্য ও সেতু এবং নৌ-পরিবহন প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসানের কাছে এলাকার দীর্ঘদিনের অবকাঠামোগত ও নদীভাঙন সমস্যা সমাধানে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন মেহেন্দিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ।স্থানীয়দের মতে,এসব দাবি বাস্তবায়িত হলে উপজেলার যোগাযোগ ব্যবস্থা,অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।
মেহেন্দিগঞ্জবাসীর উত্থাপিত প্রধান দাবিগুলো হলো—
১. হিজলা–মেহেন্দিগঞ্জ এবং ভোলা–মেহেন্দিগঞ্জ সেতু নির্মাণ, যাতে নদী নির্ভর যাতায়াতের দুর্ভোগ কমে স্থায়ী সড়ক যোগাযোগ গড়ে ওঠে।
২. বরিশাল শহরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন, যা দীর্ঘদিনের জনদাবি হিসেবে বিবেচিত হচ্ছে।
৩. গোবিন্দপুর ইউনিয়নের সাথে লক্ষ্মীপুর জেলার মহাসড়কের সংযোগ স্থাপন এবং উলানিয়া–গোবিন্দপুর ফেরি যোগাযোগ পুনরায় চালু করা।
৪. পাতারহাট থেকে উলানিয়া সড়ককে দুই লেনে উন্নীত করে নিরাপদ ও দ্রুত যান চলাচলের ব্যবস্থা করা।
৫. হিজলা ও মেহেন্দিগঞ্জ এলাকায় ভয়াবহ নদীভাঙন রোধে স্থায়ী ও টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ।
৬. উলানিয়া ইউনিয়নের মেঘনা নদীর তীর সংরক্ষণে শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ।
৭। মাছকাটা নদীর উপর সেতু ও শ্রীপুর-গাগরিয়ার সংযোগ সড়ক ও সেতু, শ্রীপুর ইউনিয়নের চারদিকে রীন বেড়ীবাঁধ প্রস্তাবিত প্রকল্প দ্রুত বাস্তবায়ন।
৮। ভোলার সঙ্গে বিরোধীয় মেহেন্দিগঞ্জের ভূমির সীমনা নির্ধারণ করাসহ শিক্ষা,স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন,রাস্তা মেরামত, ব্রীজ,কালভার্ট নির্মাণ সহ আধুনিক মেহেন্দিগঞ্জ বাস্তবায়নের রুপরেখা তুলে ধরা হয়েছে।
স্থানীয় সচেতন মহল জানায়,প্রতি বছর নদীভাঙন ও দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে এলাকার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে কৃষি, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এ বিষয়ে এলাকাবাসী মাননীয় প্রতিমন্ত্রী রাজিব আহসানের সদয় দৃষ্টি ও দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.