নিজস্ব প্রতিবেদক।।প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হয়।গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় রেজাউল করিম বাদশা বলেন, এটি তার জন্য অত্যন্ত আনন্দের সংবাদ।তিনি বলেন,বগুড়া-৬ আসন সবসময় জিয়া পরিবারের মর্যাদাপূর্ণ আসন হিসেবে পরিচিত।আসনটি ছেড়ে দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন,সবার দোয়া ও সহযোগিতা নিয়ে আসনের মর্যাদা রক্ষায় কাজ করতে চান।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী,বগুড়া-৬ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.