নিজস্ব প্রতিবেদক।।ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অঞ্চল-৫-এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বরখাস্তের কারণ হিসেবে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ এবং অদক্ষতার অভিযোগ আনা হয়েছে।
ডিএনসিসি সচিব মুহাম্মদ আসাদুজ্জামানের স্বাক্ষরে ২৬ ফেব্রুয়ারি অফিস আদেশ জারি করা হয়।বিষয়টি সংক্রান্ত ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, মোহাম্মদপুর এলাকায় চলমান রাস্তা নির্মাণ বা সংস্কার কাজ পরিদর্শনকালে বিভিন্ন অনিয়ম ও ত্রুটি পরিলক্ষিত হয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওই এলাকার রাস্তা নির্মাণ ও সংস্কার কাজ পরিদর্শন করেন।পরিদর্শনের সময় কাজের বিভিন্ন স্থানে ফাটল,ধসে পড়া অংশ এবং অন্যান্য ত্রুটি ধরা পড়ে,যা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
ডিএনসিসি কর্মকর্তা জানান,সংশ্লিষ্ট প্রকৌশলীর বিরুদ্ধে কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.