নিজস্ব প্রতিবেদক।।বিএনপির মহাসচিব ও বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন,দেশের পৌরসভাগুলোতে রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনো সরকারের নেই।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
সম্প্রতি সিটি করপোরেশনগুলোতে রাজনৈতিক প্রশাসক নিয়োগের সরকারি সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গন ও জনমনে আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়েছে।বর্তমানে দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে আদালতের আদেশ অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনে একজন নির্বাচিত মেয়র দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে বাকি ১১টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার।ইতোমধ্যে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণসহ ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রী মির্জা ফখরুলের বক্তব্য অনুযায়ী,সিটি করপোরেশন সংক্রান্ত সিদ্ধান্ত থাকলেও পৌরসভাগুলোর ক্ষেত্রে এ ধরনের কোনো উদ্যোগ বর্তমানে বিবেচনায় নেই।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.