নিজস্ব প্রতিবেদক।।পটুয়াখালীর বাউফলে এক তরুণীকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় এক যুবকের বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,অভিযুক্ত যুবকের নাম মো. রাব্বি সিকদার। তার বাবা নিজাম সিকদারকে অপহরণ মামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।তাদের বাড়ি বাউফল উপজেলার দিপাশা ১ নম্বর ওয়ার্ড এলাকায়।
অপহৃত তরুণীর নাম ইসরাত জাহান মারিয়া।তিনি বগা ইউনিয়নের রাজনগর গ্রামের বাসিন্দা এবং তার বাবা হুমায়ুন কবির।
ঘটনার পর ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তের বাবাকে গ্রেপ্তার করে।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.