বরিশাল ব্যুরো।।মাত্র ছয় দিনের ব্যবধানে বরিশালে আদালত থেকে জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই এমপি।এছাড়া মহানগর ছাত্রলীগের সভাপতি ও যুবলীগসহ দলের আরও কয়েকজন প্রভাবশালী নেতা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম শরিয়তউল্লাহর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস।তার বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর মামলা ছিল।শুনানি শেষে বিচারক তাকে জামিন দেন।
তালুকদার ইউনুসের আইনজীবী কাইয়ুম খান কায়সার দাবি করেন,মামলাটি মিথ্যা এবং পুলিশের প্রতিবেদন না আসা পর্যন্ত আইন অনুযায়ী জামিন দেওয়া হয়েছে।তবে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন বলেন, মামলাটিতে জামিন অযোগ্য ধারা থাকা সত্ত্বেও জামিন দেওয়া হয়েছে।
জেলা বিএনপির নেতারা অভিযোগ করেন,এই ধরনের জামিন সাধারণ মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছে এবং আইন মন্ত্রণালয়ের নজর প্রয়োজন।মেট্রোপলিটন পাবলিক প্রসিকিউটর নাজিমউদ্দিন আহম্মেদ পান্না বলেন,নিম্ন আদালতের এমন পদক্ষেপ আদালতের শৃঙ্খলার জন্য উদ্বেগজনক।
ইউনুসের জামিনের মাত্র ছয় দিন আগে বরিশাল-৫ আসনের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজসহ আরও কয়েকজন নেতা জামিন পান।বিষয়টি নিয়ে বরিশালের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.