নিজস্ব প্রতিবেদক।।বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানা।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন জানান, রাজধানীর সিএমএম আদালতের একটি মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে নোবেলকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে থানাহাজতে রাখা হয়েছে এবং মঙ্গলবার আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
মামলা সূত্রে জানা যায়,গত বছরের ১৩ আগস্ট এক নারী ঢাকার সিএমএম আদালতে নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।মামলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাৎ এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়।
আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দেন।তদন্ত শেষে পিবিআই প্রতিবেদন জমা দিলে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার অন্য আসামিরা হলেন নোবেলের স্ত্রী ইসরাত জাহান (প্রিয়া),তার মা নাজমা হোসেন এবং সহকারী মুনেম শাহ সৌমিক।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.