নিজস্ব প্রতিবেদক।।সোনা চোরাচালান, ক্যাসিনো ব্যবসা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এসএম শিবলী নোমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
দুদকের পক্ষে উপসহকারী পরিচালক রুবেল হোসেন আদালতে আবেদন করেন।আবেদনে উল্লেখ করা হয়,শিবলী নোমানের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান,ক্যাসিনো ব্যবসাসহ বিভিন্ন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।
দুদক জানায়,বিশ্বস্ত সূত্রে জানা গেছে তিনি বর্তমানে দেশে অবস্থান করছেন এবং দেশত্যাগের চেষ্টা করতে পারেন।সুষ্ঠু তদন্ত কার্যক্রম অব্যাহত রাখতে তার বিদেশ গমন নিষিদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
আদালত দুদকের আবেদন মঞ্জুর করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.