নিজস্ব প্রতিবেদক।।নবনির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।ওই দিন সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির এ সংক্রান্ত আদেশ জারির তথ্য জানানো হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ১৪৩২ বঙ্গাব্দের ২৭ ফাল্গুন, মোতাবেক ১২ মার্চ ২০২৬ তারিখে এই অধিবেশন আহ্বান করেন।
সংবিধান অনুযায়ী,নতুন সংসদের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন।এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদ সদস্যরা আলোচনা করবেন। একই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশ করা হয় এবং নবনির্বাচিত সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেন।
বাংলাদেশের সংসদীয় ইতিহাস পর্যালোচনায় দেখা যায়,১৯৭৩ সালের ৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রথম জাতীয় সংসদের যাত্রা শুরু হয়।এরপর বিভিন্ন সময়ে রাজনৈতিক পালাবদলের মধ্য দিয়ে সংসদের নেতৃত্ব পরিবর্তিত হয়েছে।সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা হিসেবে রয়েছেন ডা. শফিকুর রহমান।
নতুন সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.