গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর মরুয়াদহ এলাকায় এক ব্যক্তির স্বত্ব-দখলীয় জমি দখল ও তাকে উচ্ছেদের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ১৩৮৯, ১৩৯৯ ও ১৩৯১ নম্বর তিনটি দলিলের মাধ্যমে তার বৃদ্ধা মাকে জিম্মি করে দাতা সাজিয়ে বসতবাড়ি,দোকানঘর ও আবাদি জমি আত্মসাতের চেষ্টা করা হয়।ভুক্তভোগীর দাবি, এসব দলিল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে সম্পাদন করা হয়েছে এবং এর মাধ্যমে তাকে জমি থেকে উচ্ছেদের পরিকল্পনা চলছে।
তিনি আরও অভিযোগ করেন,দলিল রেজিস্ট্রেশনের আগের দিন ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার ছোট মেয়েকে অপহরণের চেষ্টা করা হয়,যেখানে স্থানীয় আল-আমীন ও একটি সংঘবদ্ধ চক্র জড়িত ছিল বলে দাবি করা হয়েছে।একই সঙ্গে রংপুরে পড়াশোনা করা বড় মেয়ের ওপর হামলা বা হত্যার পরিকল্পনাও করা হচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
ভুক্তভোগীর ভাষ্যমতে,নিজের দুই মেয়ের নামে কিছু জমি লিখে দেওয়া এবং তাদের উচ্চশিক্ষার ব্যয় বহন করাকে কেন্দ্র করে অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে এসব কর্মকাণ্ডে জড়িয়েছে।এ ঘটনায় আল-আমীন,তার স্ত্রী ও সন্তানসহ আঙ্গুর ওরফে খোরশেদ,গোলজার হোসেন,আনজুয়ারা বেগমসহ মোট ১৬ জনের বিরুদ্ধে সশস্ত্র হামলা ও জমি দখলের পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।তবে স্থানীয় সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী প্রশাসনের কাছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারকে নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.