নিজস্ব প্রতিবেদক।।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।আইজিপি বলেন,স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখা অপরিহার্য।কেউ চাঁদাবাজি,সন্ত্রাস বা মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
আজ রোববার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় আইজিপি পুলিশ ইউনিট প্রধান,মহানগর পুলিশ কমিশনার,রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে এই নির্দেশনা দেন।তিনি আরও বলেন,নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের কার্যক্রম চলতে দেওয়া যাবে না,এবং যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে,তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দিয়ে আইজিপি বলেন,যেকোনো মূল্যে হাইওয়েতে ডাকাতি বন্ধ করতে হবে।এ ক্ষেত্রে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও সমন্বিতভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.