নিজস্ব প্রতিবেদক।।গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনগণ ও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে স্বচ্ছ ও কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে বাংলাদেশের মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সংসদ সদস্যদের কার্যালয়ে পেশাদার সাংবাদিকদের পাবলিক রিলেশন অফিসার (PRO) হিসেবে নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা দিয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে,তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে উন্নয়ন কার্যক্রম,জনঅভিযোগ,নীতিগত সিদ্ধান্ত ও সরকারি কর্মকাণ্ডের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছানোর জন্য প্রতিটি নির্বাচনী এলাকায় “জনসংযোগ ও গণমাধ্যম সমন্বয় সেল” গঠন করা প্রয়োজন।প্রতিটি এলাকায় ন্যূনতম দুইজন (একজন সিনিয়র PRO ও একজন সহকারী PRO) নিয়োগের মাধ্যমে একটি পাইলট প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়েছে।
সংগঠনটির সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন স্বাক্ষরিত প্রস্তাবটি মন্ত্রিপরিষদ সচিবের নিকট প্রেরণ করা হয়েছে এবং বিষয়টি নীতিগতভাবে বিবেচনা করার জন্য সরকারকে অনুরোধ জানানো হয়েছে।
অনুলিপি পাঠানো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী,তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়কে।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.