নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে। অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন এবং শোক প্রস্তাব ও রাষ্ট্রপতির ভাষণ অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের জানান, অধিবেশনের আহ্বান সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে,এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অধিবেশন আহ্বান করবেন।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.