নিজস্ব প্রতিবেদক।।শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন,বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি বিদেশি ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন,আন্তর্জাতিক শ্রমবাজার ও উচ্চশিক্ষার চাহিদা বিবেচনায় আরবি,চীনা,জাপানি বা ফরাসি ভাষা পর্যায়ক্রমে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।এর ফলে শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগও সম্প্রসারিত হবে।
তিনি বলেন,নতুনভাবে গণতন্ত্রের পদযাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে এবং দীর্ঘ সময় পর সবাই স্বাধীনতার সুফল উপভোগ করছে। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে ভাষা শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।মাতৃভাষা বাংলাকে সর্বাগ্রে রেখে ভাষা শিক্ষার মান বিশ্বপর্যায়ে উন্নীত করার ওপর জোর দেন প্রতিমন্ত্রী।
ববি হাজ্জাজ আরও বলেন,ধর্ম নিয়ে কুরাজনীতি সরকার পছন্দ করে না।দেশ,জাতি,ইতিহাস ও সংস্কৃতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.