নিজস্ব প্রতিবেদক।।কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াছিন জানিয়েছেন, মন্ত্রী হওয়ার পর থেকে তিনি সরকারি গাড়ি ও সরকারি অর্থ ব্যবহার করছেন না এবং ভবিষ্যতেও করবেন না।একই সঙ্গে তিনি সরকারি বেতন-ভাতা গ্রহণ না করার ঘোষণা দিয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান,তিনি নিজের ব্যক্তিগত গাড়ি ও নিজস্ব অর্থে কেনা জ্বালানি ব্যবহার করছেন।দায়িত্বে থাকা পর্যন্ত সরকারি সুবিধা গ্রহণ থেকে বিরত থাকবেন বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন,কুমিল্লায় রপ্তানিমুখী শিল্প স্থাপনের মাধ্যমে শিল্পায়নের অগ্রগতি হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।কৃষি উন্নয়নে ‘কুমিল্লা মডেল’-এর অবদান তুলে ধরে তিনি কৃষকদের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার আশ্বাস দেন।
কৃষিপণ্যের সংরক্ষণ সুবিধা বাড়াতে কুমিল্লায় হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
মতবিনিময় সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.