নিজস্ব প্রতিবেদক।।আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়েছে,পবিত্র ঈদুল ফিতরের আগে কিছু কিছু জায়গায় ইমাম, মুয়াজ্জিন-খতিব ও অন্যান্য ধর্মগুরুদের সম্মানী প্রদান শুরু করা হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন সংবাদ ব্রিফিংয়ে জানান, বৈঠকে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরুদের মাসিক সম্মানী ও উৎসবভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।এছাড়া বৈষম্যহীন কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষাব্যবস্থার সংস্কারের বিষয়েও আলোচনা হয়েছে।
আজ প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী।উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম,প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.