নিজস্ব প্রতিবেদক।।প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ,জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা।এই চেতনাকে ধারণ করে দীর্ঘ সংগ্রামের পর দেশে আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।
আগামীকাল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি শহীদদের গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন,১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য শহীদদের আত্মত্যাগ শুধু ভাষার অধিকারই রক্ষা করেনি,বরং বাঙালির স্বাধিকার,গণতন্ত্র ও সাংস্কৃতিক চেতনার ভিত্তিকে আরও শক্তিশালী করেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন,বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের প্রধান বাহন।ইউনেস্কো ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।তিনি সকলকে আহ্বান জানান, দেশে বিদ্যমান ভাষাবৈচিত্র্য সংরক্ষণ করতে হবে এবং বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
শেষে তিনি শহীদদের মাগফেরাত কামনা করে সকল আয়োজনের সফলতা কামনা করেন।
সূত্র: বাসস
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.