নিজস্ব প্রতিবেদক।।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা:
মির্জা আব্বাস উদ্দিন আহমেদ – রাজনৈতিক উপদেষ্টা
নজরুল ইসলাম খান – রাজনৈতিক উপদেষ্টা
রুহুল কবীর রিজভী আহমেদ – রাজনৈতিক উপদেষ্টা
মো. ইসমাইল জবিউল্লাহ – জনপ্রশাসন মন্ত্রণালয়
রাশেদ আল মাহমুদ তিতুমীর – অর্থ মন্ত্রণালয়
প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা:
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম – প্রতিরক্ষা মন্ত্রণালয়
মাহদী আমিন – শিক্ষা,প্রাথমিক ও গণশিক্ষা,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
রেহান আসিফ আসাদ – ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.