চট্টগ্রাম প্রতিনিধি।।চট্টগ্রামকে দেশের প্রকৃত বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম বন্দরে বড় পরিসরে বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।তিনি বলেন, বন্দরের কার্যক্রম আধুনিক ও গতিশীল করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “চট্টগ্রামকে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানী করতে হলে বিনিয়োগ বাড়াতে হবে।পোর্টের কার্যক্রম আরও উন্নত করতে হবে এবং বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।বিনিয়োগই বাণিজ্যিক রাজধানী গঠনের মূল চালিকাশক্তি।”
এক প্রশ্নের জবাবে তিনি জানান,চট্টগ্রাম বন্দর উন্নয়ন নিয়ে সরকারের বিস্তৃত পরিকল্পনা রয়েছে,তবে তা সংক্ষেপে বলা সম্ভব নয়।তিনি দেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে কর্মসংস্থানের বিষয়টিকে উল্লেখ করেন।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফরে যান আমীর খসরু মাহমুদ চৌধুরী।সফরসূচি অনুযায়ী,তিনি নগরের পাহাড়তলী থানার উত্তর কাট্টলীতে পারিবারিক কবরস্থানে মা–বাবার কবর জিয়ারত করবেন এবং কদমতলী মাদারবাড়ী জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন।
পরে মেহেদিবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করবেন তিনি।একই স্থানে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বন্দরসেবাদানকারী প্রতিষ্ঠানের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাত ৮টা ২৫ মিনিটে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
প্রথম চট্টগ্রাম সফরের অনুভূতি জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “আমরা গণতান্ত্রিক পরিবেশে ফিরে এসেছি।নির্বাচিত সংসদ ও সরকার গঠিত হয়েছে। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।চট্টগ্রামের উন্নয়নেও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.