নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন,“গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার আত্মার মাগফিরাতের জন্য প্রার্থনা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতি তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
Discover more from jugantorbarta.com
Subscribe to get the latest posts sent to your email.