স্যান্ড্রা ম্যাকারসি ২০১৮ সালে বাংলাদেশে বেকারি ব্যবসায় বিনিয়োগ করেন

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর বনশ্রীর একটি খাবারের দোকানে ঢুকতেই একজন বয়স্ক বিদেশি নাগরিকের ছবি দেখা গেল। কেক,পাউরুটি,মিষ্টি,শিঙাড়া,জুস—এমন খাবারের দোকানে একজন বিদেশি নাগরিকের ছবি কেন?এই প্রশ্ন জেগে বসল। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এই নারীর পরিচয় জানা গেল।৮১ বছর বয়সী নিউজিল্যান্ডের এই নাগরিকের নাম স্যান্ড্রা ম্যাকারসি।তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন।এখন বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করেন।

স্যান্ড্রা ম্যাকারসি ২০১৮ সালে বাংলাদেশে বেকারি ব্যবসায় বিনিয়োগ করেন।তখন তাঁর বয়স ছিল ৭৪ বছর।তৈরি করেন স্যান্ড্রা ফুডস ইন্টারন্যাশনাল।এখানে প্রায় ৩০০ লোকের কর্মসংস্থান হয়েছে।স্যান্ড্রা ম্যাকারসি বিনিয়োগ করলেও কোনো মুনাফা নেন না।মুনাফার টাকা খরচ আবার বিনিয়োগ করেন। প্রতি মাসে মুনাফার একটি অংশ নারায়ণগঞ্জের একটি অনাথ আশ্রমে দান করেন।

কে এই স্যান্ড্রা ম্যাকারসি
স্যান্ড্রা ম্যাকারসি বসবাস করেন নিউজিল্যান্ডের ওয়াঙ্গারেই শহরে।এই শহর নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে দেড় শ কিলোমিটার দূরে অবস্থিত।স্যান্ড্রা ম্যাকারসি পেশায় ছিলেন শিক্ষক।তবে পারিবারিক ব্যবসা হিসেবে নিউজিল্যান্ডে রয়েছে লাইব্রেরি।এ ছাড়া নিউজিল্যান্ডে ‘পিপল পটেনশিয়াল’নামে একটি ভকেশনাল প্রশিক্ষণ প্রতিষ্ঠানও রয়েছে তাঁর।শিক্ষা ও সামাজিক খাতে সেবামূলক কাজের জন্য ২০২০ সালে যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে ‘কুইন্স সার্ভিস মেডেল’ পেয়েছেন স্যান্ড্রা ম্যাকারসি।২৫ বছর বয়স থেকেই তিনি কাজ করছেন সেবামূলক বৈশ্বিক প্রতিষ্ঠান রোটারি ইন্টারন্যাশনালের সঙ্গে।

অসম্ভব প্রাণশক্তির মানুষ স্যান্ড্রা ম্যাকারসি।৭৩ বছর বয়সে প্যারাস্যুট দিয়ে বিমান থেকে ঝাঁপ দিয়েছেন তিনি।তিনি বলেন,নিউইয়র্ক ম্যারাথন,অকল্যান্ড ম্যারাথন,লন্ডন ম্যারাথনও দৌড়েছি।আমার দর্শন হলো যা কিছু সামনে আসে হ্যাঁ বলতে হবে।’ গত মাসে তিনি নিউজিল্যান্ড থেকে ঢাকায় আসেন।তখন তিনি প্রথম আলোকে তাঁর এই অভিজ্ঞতার কথা জানান।তিনি বছরে অন্তত একবার বাংলাদেশে আসেন।

২০১৫ সালে প্রথম বাংলাদেশে আসেন স্যান্ড্রা ম্যাকারসি। রোটারি ইন্টারন্যাশনাল থেকে ভকেশনাল শিক্ষার নিরীক্ষক হিসেবে কিছু বিদ্যালয় পরিদর্শন করেন।সে সময় রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউনের সহায়তায় একটি সেলাই প্রশিক্ষণের স্কুল দেখতে যান তিনি।তিনি দেখতে পান,স্কুলের পাশে একটি টিনশেড ঘরের অনাথ আশ্রম।সেখানে শিশুরা অস্বাস্থ্যকর ও স্যাঁতসেঁতে পরিবেশে বসবাস করত।ন্যূনতম মৌলিক সুবিধাও পেত না এসব শিশু।বিিষয়টি স্যান্ড্রাকে গভীরভাবে নাড়া দেয়।পরে এ নিয়ে তিনি কথা বলেন রোটারি ক্লাব নারায়ণগঞ্জ মিডটাউনের সাবেক জেলা গভর্নর জামাল উদ্দিনের সঙ্গে।জামাল উদ্দিন তাঁকে জানান,তাঁরা আধুনিক সুবিধাসংবলিত অনাথাশ্রম নির্মাণ করতে চান। নকশাও প্রস্তুত। তবে পর্যাপ্ত অর্থের অভাবে সেই উদ্যোগ থমকে আছে।এটি ২০১৫ সালের কথা।

ওই বছর বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে ফিরে গিয়ে স্যান্ড্রা ম্যাকারসি শুরু করেন ‘বাই এ বেড’ নামের একটি উদ্যোগ। সেই উদ্যোগের মাধ্যমে কিছু অনুদান জোগাড় করেন।সেসব অনুদানের অর্থ পাঠান বাংলাদেশে।অনুদানের প্রায় আড়াই কোটি টাকায় গড়ে ওঠে নতুন অনাথাশ্রম।যেখানে একসঙ্গে ১০০ শিশুর থাকার ব্যবস্থা আছে।যার নাম রাখা হয় ‘আমিজ উদ্দিন এতিমখানা’।প্রতিটি রুমে চারটি খাট, কেবিনেট ও টেবিল আছে। পাশাপাশি রয়েছে একটি মিলনায়তন।

ওই সময় রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউনের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী তাসবিহ হুসেইনের পরিচয় হয় স্যান্ড্রা ম্যাকারসির।তাসবিহ হুসেইন অনাথ আশ্রম নির্মাণের সঙ্গে জড়িত ছিলেন।সে সময় স্যান্ড্রা ম্যাকারসি জানতে পারেন, তাসবিহ হুসেইনের নারায়ণগঞ্জে আনন্দ বেকারি নামের একটি প্রতিষ্ঠান রয়েছে।অনাথ আশ্রমটি চালানোর জন্য প্রয়োজন অর্থের।এই উপলব্ধি থেকেই স্যান্ড্রা ফুডস ইন্টারন্যাশনাল লিমিটেড নামে বেকারি ব্যবসা শুরু করেন স্যান্ড্রা ম্যাকারসি ও তাসবিহ হুসেইন।বেকারিটিতে দুজনেরই ৫০ শতাংশ হারে অংশীদারত্ব রয়েছে।সব মিলিয়ে ৪ কোটি টাকার বেশি বিনিয়োগে ২০১৮ সালে শুরু হয় স্যান্ড্রা ফুডস ইন্টারন্যাশনাল। এর মধ্যে দুই কোটি টাকার বেশি বিনিয়োগ করেন স্যান্ড্রা ম্যাকারসি।তবে লভ্যাংশের অর্থ তিনি কখনো নেবেন না—এই ভাবনা থেকেই বিনিয়োগ করেছেন। বর্তমানে প্রতি মাসে লভ্যাংশ থেকে ১ লাখ টাকা অনুদান করেন অনাথাশ্রমে।

বর্তমানে স্যান্ড্রা ফুডস ইন্টারন্যাশনালের ১৫টি বিক্রয়কেন্দ্র রয়েছে।নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিন হাজার বর্গফুটের একটি কারখানা রয়েছে।প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাসবিহ হুসেইন বলেন,স্যান্ড্রা ম্যাকারসি বলেছেন,যত দিন তিনি বেঁচে থাকবেন,তত দিন কোনো লভ্যাংশ নেবেন না।তাঁর মৃত্যুর পরও যেন আমরা এই কার্যক্রম চালিয়ে যাই,এই আবেদন করেছেন তিনি। আমরা খুব বেশি লাভজনক ব্যবসা না হলেও সব সময় চেষ্টা করেছি মানুষকে কিছু দিতে।’

গত মাসে (সেপ্টেম্বর) দেশে আসেন স্যান্ড্রা ম্যাকারসি।ওই সময় তাঁর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।কেন বাংলাদেশে ব্যবসায় বিনিয়োগ করলেন—এমন প্রশ্নের জবাবে স্যান্ড্রা ম্যাকারসি বলেন, ‘বাংলাদেশ বেছে নেওয়ার কারণ আমি এখানে এলে খুশি থাকি এবং নিরাপদ বোধ করি।এখনো আমার অনেক কিছু দেওয়ার রয়েছে।আমি যত দিন সম্ভব আমি আসতে চাই।আমি বাংলাদেশকে ভীষণ ভালোবাসি। আমি এ দেশের মানুষের প্রাণশক্তিকে ভালোবাসি।’

স্যান্ড্রা ম্যাকারসি আরও বলেন,‘আমার উদ্দেশ্য শুধু তরুণদের চাকরির সুযোগ তৈরি করা নয়;তাদের নির্দিষ্ট কাজেও প্রশিক্ষণও দিতে চাই।আমরা এমন প্রতিষ্ঠান চাইযেখানে দক্ষতা ছাড়া এসে মানুষ দক্ষ হয়ে উঠতে পারে।এখন আমাদের কোম্পানিতে ৩০০ জন কাজ করে।এর মানে ৩০০টি পরিবার চলছে।এটাই আমার আনন্দ। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা একটি মহৎ কাজ।’

এ দেশে কাজের চ্যালেঞ্জ নিয়ে এক প্রশ্নে স্যান্ড্রা ম্যাকারসি বলেন,‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমি ভালো বাংলা জানি না। তবে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে এই দেশে ভাষা ছাড়াও মানুষের সঙ্গে কথা বলা যায়।তবে সবচেয়ে খারাপ লাগে আমি এখনো বাংলাদেশের কাজের ভিসা পাইনি।প্রতিবার আমাকে ট্যুরিস্ট ভিসা নিয়েই বাংলাদেশে আসতে হয়।এ ছাড়া বৈধ পথে বিনিয়োগেও নানা ধরনের জটিলতা পার করতে হয়েছে।’

তরুণদের উদ্দেশে স্যান্ড্রা ম্যাকারসি বলেন,আমি ঝুঁকি নিতে ভালোবাসি।আমি বিশ্বাস করি,সমাজকে কেউ কিছু দিলে অবশ্যই তা আবার ফিরে পাবে।’

Loading

  • newadmin

    [jb_buttons]

    এই সংক্রান্ত সংবাদ

    বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি
    • newadminnewadmin
    • মার্চ ২, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্যোগে ২০২৫ সালের ২ সেপ্টেম্বর থেকে সারাদেশে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন ও নেতাকর্মীরা উত্তরা ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজ সংলগ্ন খাল,লেক ও নালা পরিষ্কার করেন।প্রায় দুই মাসের নিরলস পরিশ্রমের মাধ্যমে ৫ কিলোমিটার খাল পরিষ্কার হয়। পরবর্তীতে খালের কিছু অংশে পুনরায় ময়লা জমলে রবিবার (২ মার্চ) আফাজ উদ্দিন আবারও পরিচ্ছন্নতা কার্যক্রমে নেমে পড়েন।স্থানীয়রা তার উদ্যোগকে দায়িত্বশীল ও মানবিক উদাহরণ হিসেবে প্রশংসা করেছেন।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন, আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না: পাটওয়ারী
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক।।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে ইসলামীর ইফতারে প্রধানমন্ত্রীরসহ বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা শেয়ার করেছেন।তিনি জানান,প্রধানমন্ত্রী তারেক রহমানকে “বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়” বিষয়টি উল্লেখ করলে প্রধানমন্ত্রী এটি সারাদেশে চালুর প্রতিশ্রুতি দিয়েছেন।স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত বিচার করার পরামর্শ দেন,তবে মন্ত্রী জানান, সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে। পাটওয়ারী আরও বলেন,মির্জা আব্বাস তাকে ‘দুষ্টুমি করতে না’ বলেছেন এবং ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলে ভালো হতো।ইফতারের শেষে প্রধানমন্ত্রী ও অন্যান্য নেতাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময়ও আব্বাস একই বার্তা দিয়েছেন।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    পেকুয়ায় পুলিশি নির্যাতনের অভিযোগ: মা–মেয়েকে মারধর করে জেলে পাঠানোর ঘটনায় আইনি প্রশ্ন

    • By newadmin
    • মার্চ ৮, ২০২৬
    • 0
    • 20 views
    পেকুয়ায় পুলিশি নির্যাতনের অভিযোগ: মা–মেয়েকে মারধর করে জেলে পাঠানোর ঘটনায় আইনি প্রশ্ন

    প্রেম ও বিয়ের আড়ালে মানবপাচারের অভিযোগ: খাগড়াছড়ির সুনি চাকমাকে ঘিরে চাঞ্চল্য

    • By newadmin
    • মার্চ ৭, ২০২৬
    • 0
    • 30 views
    প্রেম ও বিয়ের আড়ালে মানবপাচারের অভিযোগ: খাগড়াছড়ির সুনি চাকমাকে ঘিরে চাঞ্চল্য

    মেহেন্দিগঞ্জে জেলে হাবীব মাঝির মৃত্যু সংবাদের জেরে সাংবাদিককে কোস্টগার্ডের জিজ্ঞাসাবাদ

    • By newadmin
    • মার্চ ৭, ২০২৬
    • 0
    • 37 views
    মেহেন্দিগঞ্জে জেলে হাবীব মাঝির মৃত্যু সংবাদের জেরে সাংবাদিককে কোস্টগার্ডের জিজ্ঞাসাবাদ

    কোস্ট গার্ডের ক্ষমতা, আইন ও নাগরিক অধিকার: সীমা কোথায়?

    • By newadmin
    • মার্চ ৭, ২০২৬
    • 0
    • 32 views
    কোস্ট গার্ডের ক্ষমতা, আইন ও নাগরিক অধিকার: সীমা কোথায়?

    কোস্টগার্ডের ক্ষমতা ও দায়িত্ব নিয়ে প্রশ্ন উপকূলীয় বাহিনীর অভিযানের নামে হয়রানির অভিযোগ, আইনি বৈধতা নিয়ে বিতর্ক

    • By newadmin
    • মার্চ ৭, ২০২৬
    • 0
    • 42 views
    কোস্টগার্ডের ক্ষমতা ও দায়িত্ব নিয়ে প্রশ্ন     উপকূলীয় বাহিনীর অভিযানের নামে হয়রানির অভিযোগ, আইনি বৈধতা নিয়ে বিতর্ক

    তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 45 views
    তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান

    ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 40 views
    ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত

    জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 33 views
    জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 46 views
    মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

    বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 55 views
    বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

    ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 51 views
    ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

    সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 24 views
    সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 22 views
    মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল

    নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 30 views
    নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে

    কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 26 views
    কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা

    সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 38 views
    সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড

    ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 34 views
    ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার

    মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 46 views
    মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক

    কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 26 views
    কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার

    সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 41 views
    সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম

    মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 34 views
    মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি

    যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 47 views
    যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি

    চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 42 views
    চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 46 views
    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে

    ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 44 views
    ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 40 views
    গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়

    ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 50 views
    ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি

    গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে বাংলাফ্যাক্ট, সচেতনতার আহ্বান

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 48 views
    গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে বাংলাফ্যাক্ট, সচেতনতার আহ্বান

    শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 34 views
    শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

    রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 27 views
    রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার

    জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সংশোধন করে পুনর্গঠন

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 35 views
    জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সংশোধন করে পুনর্গঠন

    ৫ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 25 views
    ৫ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার

    গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি: এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ও অস্ত্র লুটের তথ্য যাচাই

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 47 views
    গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি: এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ও অস্ত্র লুটের তথ্য যাচাই

    মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা, অভিযানে ৬ জন আটক

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 50 views
    মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা, অভিযানে ৬ জন আটক

    ক্ষমার মাধ্যমে ইতিহাস গড়া নেতা: নেলসন ম্যান্ডেলার মানবতার অনন্য দৃষ্টান্ত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 51 views
    ক্ষমার মাধ্যমে ইতিহাস গড়া নেতা: নেলসন ম্যান্ডেলার মানবতার অনন্য দৃষ্টান্ত

    বিএনপি সরকারের দৃষ্টি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 42 views
    বিএনপি সরকারের দৃষ্টি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে

    ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন, আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না: পাটওয়ারী

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 44 views
    ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন, আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না: পাটওয়ারী

    গোবিন্দগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষণের অভিযোগে গ্রেফতার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 51 views
    গোবিন্দগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষণের অভিযোগে গ্রেফতার

    নিউমার্কেটে আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 46 views
    নিউমার্কেটে আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা

    নওগাঁর ধামরহাটে অনন্য ও চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 59 views
    নওগাঁর ধামরহাটে অনন্য ও চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা

    দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের জেলমৃত্যু – স্বাস্থ্য উপেক্ষা ও রাজনৈতিক নিপীড়ণের অভিযোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 51 views
    দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের জেলমৃত্যু – স্বাস্থ্য উপেক্ষা ও রাজনৈতিক নিপীড়ণের অভিযোগ

    ড. ইউনূস ছাড়লেন সরকারি বাসভবন ‘যমুনা’

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 38 views
    ড. ইউনূস ছাড়লেন সরকারি বাসভবন ‘যমুনা’

    মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 63 views
    মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

    প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 47 views
    প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ

    মেহেন্দিগঞ্জবাসীর উন্নয়ন দাবিতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে স্মারকলিপি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 51 views
    মেহেন্দিগঞ্জবাসীর উন্নয়ন দাবিতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে স্মারকলিপি

    ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের আশ্বাস, ২০২৭ সালে ভর্তি শুরুর আশা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 42 views
    ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের আশ্বাস, ২০২৭ সালে ভর্তি শুরুর আশা

    আদালত বর্জনের কারণ ও স্থগিত ঘোষণা: বরিশাল আইনজীবীদের কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 50 views
    আদালত বর্জনের কারণ ও স্থগিত ঘোষণা: বরিশাল আইনজীবীদের কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত

    পাবনায় দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যা: এলাকায় চরম ক্ষোভ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 46 views
    পাবনায় দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যা: এলাকায় চরম ক্ষোভ

    তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 61 views
    তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর

    ডান্ডাবেড়ি ব্যবহারে বিতর্ক: আইন, আদালতের নির্দেশনা ও বাস্তবতার দ্বন্দ্ব

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 51 views
    ডান্ডাবেড়ি ব্যবহারে বিতর্ক: আইন, আদালতের নির্দেশনা ও বাস্তবতার দ্বন্দ্ব

    সামাজিক মাধ্যমে ছড়ানো ‘বিদেশি ষড়যন্ত্র’ তত্ত্ব নিয়ে আলোচনা, প্রমাণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 41 views
    সামাজিক মাধ্যমে ছড়ানো ‘বিদেশি ষড়যন্ত্র’ তত্ত্ব নিয়ে আলোচনা, প্রমাণ নিয়ে প্রশ্ন

    বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 65 views
    বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে

    শিশু নির্যাতন: ন্যায়বিচারের অভাবের চরম লজ্জা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 44 views
    শিশু নির্যাতন: ন্যায়বিচারের অভাবের চরম লজ্জা

    দেশের সব বিমানবন্দর, রেলস্টেশন ও হাইস্পিড ট্রেনে ফ্রি ওয়াইফাই সুবিধা হবে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 47 views
    দেশের সব বিমানবন্দর, রেলস্টেশন ও হাইস্পিড ট্রেনে ফ্রি ওয়াইফাই সুবিধা হবে

    নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী আমেনা বেগমকে হত্যা, বিএনপি নেতাসহ ৫ গ্রেফতার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 31 views
    নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী আমেনা বেগমকে হত্যা, বিএনপি নেতাসহ ৫ গ্রেফতার