নিজস্ব প্রতিবেদক।।ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানিয়েছেন,রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না। প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়েছেন।
মুরাদনগরে নিজ বাড়িতে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,“আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বদ্ধপরিকর।সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়ে, তার জন্য প্রধানমন্ত্রী খুবই সচেতন।”
ধর্মমন্ত্রী আরও জানিয়েছেন,সব ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা সরকার নিশ্চিত করবে।কেউ উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
হজের ব্যয় বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন,“প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করব,যাতে মানুষ সব সুবিধা ভোগ করতে পারে এবং অতীতের তুলনায় আরও ভালো সুযোগ-সুবিধা পায়।”
এটি ধর্মমন্ত্রী কায়কোবাদের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর কুমিল্লায় তার নিজ সংসদীয় আসনে প্রথম সাংবাদিক বৈঠক।
![]()

















































সর্বশেষ সংবাদ :———