সিলেট ব্যুরো।।দুই দিনের সরকারি সফরে সিলেটে আসা বাণিজ্য,বস্ত্র ও শিল্প মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদী জানিয়েছেন,দেশে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুদ থাকায় বাজারমূল্য স্থিতিশীল রাখা সম্ভব।রমজান মাস শুরু হওয়ায় প্রস্তুতির সময় কম থাকলেও শঙ্কার কোনো কারণ নেই, তিনি জানান।
মন্ত্রী নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন,আগামী পাঁচ বছরে ঘোষিত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবং সিলেটের মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করা হবে।
তিনি আরও জানান,সিলেটে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতের প্রসার,কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্র স্থাপনসহ আধুনিক ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।উদাহরণ হিসেবে তিনি ভারতের ডিজিটাল অবকাঠামো উন্নয়নের উল্লেখ করেন।
রপ্তানি খাত নিয়েও মন্ত্রী মন্তব্য করে বলেন,গত চার-পাঁচ মাস ধরে রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক ধারায় রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় রপ্তানি খাতে বৈচিত্র্য আনা অত্যাবশ্যক।
বিমানবন্দরে স্থানীয় নেতা-কর্মী ও সরকারি কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
![]()

















































সর্বশেষ সংবাদ :———