নিজস্ব প্রতিবেদক।।দেশের পাঁচ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে,নিম্নবর্ণিত কর্মকর্তাদের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহারপূর্বক পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—
– গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন
– পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান
– কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন
– নেত্রকোনার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান
– চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়,জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে প্রত্যাহারকৃত কর্মকর্তাদের পরবর্তী পদায়নের বিষয়ে পরবর্তীতে পৃথক আদেশ জারি করা হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
![]()





















































সর্বশেষ সংবাদ :———