নিজস্ব প্রতিবেদক।।বরিশালে ২০১৭ সালের হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে হাজির হলে বিচারক এস এম শরীয়াতুল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নাজিম উদ্দিন পান্না।
আদালত সূত্রে জানা গেছে,২০১৭ সালের ৫ মে নগরীর অনামী লেনে হামলার অভিযোগে ২০২৪ সালে বিএনপি কর্মী সরোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ,সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর এবং জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসসহ মোট ২১০ জনকে আসামি করা হয়।
ওই মামলায় সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তালুকদার মোহাম্মদ ইউনুস।শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।তবে জামিন পাওয়ার পর তিনি কারও সঙ্গে কথা না বলে মোটরসাইকেলে দ্রুত আদালত এলাকা ত্যাগ করেন।
![]()






















































সর্বশেষ সংবাদ :———