হাদি হত্যাকাণ্ড: রাষ্ট্রের ছায়ায় খুন, কার দায়,কার বিচার?

মাজহারুল ইসলাম।।এদেশের আইনশৃঙ্খলা বাহিনী,চাঁদাবাজ ও স্বৈরাচার—এই তিন শক্তি যখন এক সুতোয় গাঁথা হয়, তখন সত্য বলার অপরাধে কাউকে মরতেই হয়।শহিদ ওসমান হাদি সেই নির্মম সত্যের নাম।তাকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে,কারণ সে তাদের মুখোশ খুলে দিয়েছিল। হাদি যদি সাধারণ কেউ হতো,খুনিরা আজ হাতকড়া পরত।কিন্তু খুনি যখন রাষ্ট্রের ছায়ায় আশ্রয় পায়, তখন বিচার লাশের সাথেই কবর হয়।

হাদি কোনো দলের পতাকা বহন করেনি,কোনো চাঁটির ছায়ায় দাঁড়ায়নি,ক্ষমতার দরজায় মাথা নোয়ায়নি।সে ছিল স্পষ্টবাদী—সত্যের পক্ষে অবিচল।তাই রাজনীতি,পুলিশ ও দালাল—সবাই এক কাতারে দাঁড়িয়ে তাকে শত্রু বানিয়েছে। সত্য বলাই ছিল তার অপরাধ।

আজ হাদি নেই।সূর্য উঠছে,সূর্য ডুবছে।আর পর্দার আড়ালে হিসাব বদলাচ্ছে পরিকল্পনাকারীরা।মিডিয়ার পর্দা বদলাবে, শুরু হবে আবার ঢাকা-৮ আসনের নোংরা রাজনীতি—কে হবে এমপি,কার পেছনে কত টাকা।অনেকের পথের কাঁটা সরে গেছে বলে তারা স্বস্তি পেতে পারে।কিন্তু তারা ভুলে গেছে—হাদি কাঁটা ছিল না,হাদি ছিল আগুন।আগুনকে হত্যা করা যায় না; আগুন ছড়িয়ে পড়ে।

হাদিকে হয়তো হত্যা করা গেছে,কিন্তু মুছে ফেলা যায়নি। সে রয়ে গেছে কোটি মানুষের বুকের ভেতর।আমরা গর্বিত—হাদি আমাদের দেশের সন্তান,বরিশালের ছেলে।

হে আল্লাহ,তুমি হাদির মতো লাখো হাদি তৈরি করে দাও। এই অন্যায়ের দেশে ন্যায়বিচার চাওয়া আজ বোকামি মনে হলেও,ইনশাআল্লাহ—হাদি হত্যার বিচার আসমানে সিলেক্ট হয়ে গেছে।সেখানে কোনো দালাল নেই,কোনো নাটক নেই—শুধু সত্য আর শাস্তি।

হাদি,তুমি শহিদ।তুমি অমর।তুমি বেঁচে থাকবে কোটি কোটি মানুষের হৃদয়ে।আর তোমার রক্ত প্রশ্ন করতেই থাকবে—এই রাষ্ট্র কাদের জন্য?

আইনগত প্রশ্ন ও দায়: কার জবাবদিহি?

শহিদ ওসমান হাদির হত্যাকাণ্ড কেবল একটি ব্যক্তিগত খুন নয়—এটি একটি ফৌজদারি অপরাধ,একটি মানবাধিকার লঙ্ঘন,এবং একটি সম্ভাব্য রাষ্ট্রীয় ব্যর্থতার দলিল।এখানে কয়েকটি মৌলিক আইনগত প্রশ্ন অনিবার্যভাবে উঠে আসে:

১. এফআইআর ও তদন্তের অগ্রগতি কোথায়?
ফৌজদারি কার্যবিধি (CrPC) অনুযায়ী,একটি হত্যাকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে মামলা রুজু ও নিরপেক্ষ তদন্ত শুরু করা আইনগত বাধ্যবাধকতা।দুই দিন পার হলেও যদি কার্যকর অগ্রগতি না থাকে,তবে প্রশ্ন ওঠে—তদন্ত কি ইচ্ছাকৃতভাবে ধীর করা হচ্ছে?

২. তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিশ্চিত কে করবে?
যদি অভিযোগ থাকে যে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো অংশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত,তাহলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী (UN Minnesota Protocol) স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত অপরিহার্য।সে ক্ষেত্রে বর্তমান কাঠামোতে তদন্ত চলা কি স্বার্থের সংঘাত তৈরি করছে না?

৩. সাক্ষী ও তথ্যদাতাদের নিরাপত্তা কোথায়?
সাক্ষী সুরক্ষা ছাড়া ন্যায়বিচার অসম্ভব। রাষ্ট্র যদি হাদি হত্যার সম্ভাব্য সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়,তবে সেটি সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন।

৪. রাজনৈতিক দায় এড়ানো যাবে কি?
হাদির বক্তব্য ও অবস্থান যদি কারো রাজনৈতিক স্বার্থে আঘাত করে থাকে,তবে সেই রাজনৈতিক শক্তিগুলোর ভূমিকা তদন্তের আওতায় আনা কি অপরিহার্য নয়?একটি খুনের ঘটনায় শুধু ‘খুনি’ নয়,উসকানিদাতা,সুবিধাভোগী ও আড়ালকারীরাও আইনগতভাবে দায়ী।

৫. রাষ্ট্র কি তার সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ?
বাংলাদেশের সংবিধান রাষ্ট্রকে নাগরিকের জীবন ও মতপ্রকাশের নিরাপত্তা দেওয়ার দায় দিয়েছে।হাদির ক্ষেত্রে যদি রাষ্ট্র সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে থাকে,তবে এটি কেবল অপরাধ নয়—এটি একটি সংবিধানিক ব্যর্থতা।

এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত হাদি হত্যাকাণ্ড একটি খোলা ক্ষত হয়েই থাকবে।বিচার বিলম্ব মানেই বিচার অস্বীকার।আর যখন বিচার অস্বীকার রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত হয়,তখন প্রতিটি নীরবতা অপরাধের সহযোগী হয়ে ওঠে।

  • এই সংক্রান্ত সংবাদ

    পলাতক রাজনীতি, ইন্টারপোল নোটিশ ও আইনের পরীক্ষা
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬

    মাজহারুল ইসলাম।।বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একপাশে নির্বাচনী উত্তেজনা,অন্যদিকে আইনি বাস্তবতা—এই দ্বন্দ্ব আজও শক্তভাবে উপস্থিত।জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারম্যান তারেক রহমান,এবং এই মামলার অপর দুই পলাতক আসামি ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে ধরতে ইন্টারপোল রেড নোটিশ জারি করা হয়েছিল।তবে এই উদ্যোগ শুধুমাত্র প্রশাসনিক নয়; এটি আইনি,রাজনৈতিক এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে একাধিক প্রশ্ন তোলে। ইন্টারপোল নোটিশ: ২০১৩–২০১৮–২০২৬ তারেক রহমানের বিরুদ্ধে প্রথমবার ইন্টারপোল রেড নোটিশ ২০১৩ সালে জারি হয়েছিল।দুই মাসের মধ্যে তা ফ্রান্সের সদর দপ্তর থেকে প্রত্যাহার করা হয়।পরবর্তীতে দেশে বিভিন্ন আদালতে মামলার ফলাফল,উচ্চ আদালতের ৭ বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা,এবং সাম্প্রতিক জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছরের দণ্ড—সবই তারেক রহমানকে পলাতক হিসাবে চিহ্নিত করেছে। ২০১৮ সালের প্রেক্ষাপটে রেড নোটিশ কার্যকর হলেও তার বাস্তব প্রভাব সীমিত ছিল।কারণ,তারেক তখন বিদেশে অবস্থান করছিলেন এবং ইন্টারপোলের নীতি অনুযায়ী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাতে সরাসরি হস্তক্ষেপ করা যায় না।২০২৬ সালে পরিস্থিতি জটিল: তিনি দেশে ফিরেছেন এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয়,তাই রেড নোটিশের বাস্তবায়ন এখন আইনগতভাবে সীমিত,তবে বিদেশে অবস্থানরত অন্য আসামিদের ক্ষেত্রে এখনও কার্যকর হতে পারে। আইনি বাস্তবতা বাংলাদেশের আইন স্পষ্ট: পলাতক সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত না হলে কোনো আপিল বা খালাসের অধিকার রাখে না।সুপ্রিম কোর্টের নজির অনুযায়ী,পলাতক আসামির পক্ষে আইনজীবীও মামলা পরিচালনা করতে পারবেন না। চিকিৎসার জন্য প্যারোলে বিদেশে থাকা এবং রাজনৈতিক আশ্রয় নেওয়াকে আইনগতভাবে ‘জিম্মা থেকে পলায়ন’ হিসেবে গণ্য করা হয়।ফৌজদারি কার্যবিধি অনুযায়ী,দণ্ড কার্যকর হওয়া পর্যন্ত আদালতের জিম্মায় না থাকা পলাতক আসামির জন্য আইনি প্রতিকার অনির্বাচ্য। রাজনৈতিক প্রেক্ষাপট তারেক রহমান বর্তমানে বিএনপির চেয়ারম্যান এবং আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।বিভিন্ন জনমত জরিপে তাকে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।…

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    মোবাইল ব্যাংকিং বন্ধ করে কি নির্বাচন সুষ্ঠু হয়?
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ৮, ২০২৬

    মাজহারুল ইসলাম।।নির্বাচন সামনে এলেই রাষ্ট্রযন্ত্র যেন হঠাৎ করে সাধারণ মানুষের ওপর আস্থা হারিয়ে ফেলে।৯৬ ঘণ্টার জন্য মোবাইল ব্যাংকিং লেনদেনে এক হাজার টাকার বেশি নিষেধাজ্ঞা তারই সর্বশেষ উদাহরণ।কালোটাকা ও অনিয়ম ঠেকানোর নামে নেওয়া এই সিদ্ধান্ত আসলে কার বিরুদ্ধে—অপরাধীর,না সাধারণ নাগরিকের? সরকার বলছে,এই বিধিনিষেধ নির্বাচনে অর্থের অপব্যবহার রোধ করবে।প্রশ্ন হলো,বাংলাদেশে কালোটাকার প্রধান প্রবাহ কি সত্যিই মোবাইল ব্যাংকিংয়ের ছোট অঙ্কের লেনদেনের মাধ্যমে হয়? বাস্তবতা বলছে,না।কালোটাকা চলে নগদে, প্রভাবশালীদের হাত ঘুরে,ব্যাংকিং চ্যানেলের ভেতরের ফাঁকফোকর দিয়ে,হুন্ডির মতো অবৈধ পথে।সেখানে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে একজন রোগীর চিকিৎসার টাকা পাঠানো বা পরিবারের প্রয়োজনে অর্থ লেনদেন করা অপরাধ নয়—বরং জীবনযাত্রার অপরিহার্য অংশ। এই সিদ্ধান্তের সবচেয়ে ভয়াবহ দিক হলো,এটি জরুরি মানবিক প্রয়োজনকে অগ্রাহ্য করেছে।একজন রোগী হাসপাতালে ভর্তি হলে মুহূর্তে মুহূর্তে টাকা দরকার হয়—পরীক্ষা,ওষুধ,রক্ত,অপারেশন।বহু পরিবার আত্মীয়স্বজনের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লাখ টাকা পর্যন্ত সংগ্রহ করে জীবন বাঁচায়।নির্বাচনকালীন চার দিন যদি এই পথ বন্ধ থাকে,তার দায় কে নেবে? রাষ্ট্র কি তখন বলবে—নির্বাচন আগে, জীবন পরে? ডিজিটাল বাংলাদেশ,ক্যাশলেস লেনদেন,আর্থিক অন্তর্ভুক্তি—এই সব স্লোগান বছরের পর বছর শুনিয়ে আসা সরকারই আজ হঠাৎ করে প্রযুক্তিকে সন্দেহের চোখে দেখছে।অপরাধ দমনের অজুহাতে পুরো জনগোষ্ঠীকে শাস্তির আওতায় আনা কোনো সভ্য রাষ্ট্রের নীতি হতে পারে না।অপরাধী শনাক্ত না করে নাগরিকের অধিকার সীমিত করা মানে রাষ্ট্রের ব্যর্থতা ঢাকার চেষ্টা। নির্বাচন পরিচালনায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও এই সিদ্ধান্ত এক ধরনের অবিশ্বাসের বার্তা দেয়।যেন বলা হচ্ছে—সবাই সন্দেহভাজন। কিন্তু গণতন্ত্র টিকে থাকে বিশ্বাসের ওপর,অবিশ্বাসের ওপর নয়। কালোটাকা ও পেশিশক্তি রুখতে চাইলে পথ আছে—কঠোর নজরদারি,গোয়েন্দা তৎপরতা,সন্দেহভাজন লেনদেন শনাক্তে প্রযুক্তির ব্যবহার,প্রভাবশালীদের জবাবদিহি নিশ্চিত করা। এসব না করে মোবাইল ব্যাংকিং বন্ধ করা অনেকটা মাথাব্যথার চিকিৎসায় মাথা কেটে ফেলার মতোই। নির্বাচন সুষ্ঠু হওয়া জরুরি—এ নিয়ে দ্বিমত নেই।কিন্তু সেই সুষ্ঠুতার মূল্য যদি হয় সাধারণ…

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    বাংলাদেশের জেলা ভিত্তিক সংসদীয় আসনের পূর্ণ তালিকা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬
    • 0
    • 17 views
    বাংলাদেশের জেলা ভিত্তিক সংসদীয় আসনের পূর্ণ তালিকা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের ভোটদান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬
    • 0
    • 29 views
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের ভোটদান

    জরিপে আসন প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে বিএনপি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬
    • 0
    • 20 views
    জরিপে আসন প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে বিএনপি

    ইউটিউবে কত ভিউতে কত আয়? প্রকৃত চিত্র ও হিসাব

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬
    • 0
    • 38 views
    ইউটিউবে কত ভিউতে কত আয়? প্রকৃত চিত্র ও হিসাব

    ছদ্মবেশে ছাত্রলীগে সক্রিয় থাকার দাবি: সাদিক কায়েমের বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬
    • 0
    • 35 views
    ছদ্মবেশে ছাত্রলীগে সক্রিয় থাকার দাবি: সাদিক কায়েমের বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক

    বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রদূতের বক্তব্য

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 32 views
    বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রদূতের বক্তব্য

    সংসদ কার্যকর না থাকলে শপথ পড়াবেন কে? নির্বাচনের পর সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে আলোচনা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 13 views
    সংসদ কার্যকর না থাকলে শপথ পড়াবেন কে? নির্বাচনের পর সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে আলোচনা

    শরীয়তপুরের নড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে জামায়াত নেতা আটক,নগদ অর্থ ও ল্যাপটপ উদ্ধার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 13 views
    শরীয়তপুরের নড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে জামায়াত নেতা আটক,নগদ অর্থ ও ল্যাপটপ উদ্ধার

    ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 30 views
    ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী

    মেহেন্দিগঞ্জে লাঠিসোঁটা মজুদ ও বহিরাগতদের প্রবেশে শংকিত দুই প্রার্থীর সংবাদ সম্মেলন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 37 views
    মেহেন্দিগঞ্জে লাঠিসোঁটা মজুদ ও বহিরাগতদের প্রবেশে শংকিত দুই প্রার্থীর সংবাদ সম্মেলন

    জামায়াত নেতা ৫০ লাখ টাকাসহ আটক: দল অভিযোগ করছে ‘সাজানো নাটক’

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 23 views
    জামায়াত নেতা ৫০ লাখ টাকাসহ আটক: দল অভিযোগ করছে ‘সাজানো নাটক’

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে উপদেষ্টাদের ভোট কেন্দ্র

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 55 views
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে উপদেষ্টাদের ভোট কেন্দ্র

    আনোয়ারায় ভোটকেন্দ্র থেকে সিসিটিভি চুরি, নতুন ক্যামেরা পুনঃস্থাপন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 59 views
    আনোয়ারায় ভোটকেন্দ্র থেকে সিসিটিভি চুরি, নতুন ক্যামেরা পুনঃস্থাপন

    বাংলাদেশে টেলিযোগাযোগ আইনে ঐতিহাসিক সংশোধন, ইন্টারনেট বন্ধ নিষিদ্ধ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 48 views
    বাংলাদেশে টেলিযোগাযোগ আইনে ঐতিহাসিক সংশোধন, ইন্টারনেট বন্ধ নিষিদ্ধ

    ঢাকায় ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন-তারেক রহমান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 66 views
    ঢাকায় ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন-তারেক রহমান

    বিএনপি আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে নির্বাচন ও গণভোট নিয়ে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 58 views
    বিএনপি আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে নির্বাচন ও গণভোট নিয়ে

    ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক অংশ নিচ্ছেন বাংলাদেশে নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 50 views
    ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক অংশ নিচ্ছেন বাংলাদেশে নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘রেসিপ্রোকাল ট্রেড’ চুক্তি: শুল্ক ছাড়ের আড়ালে কৌশলগত শর্ত নিয়ে বিতর্ক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 36 views
    যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘রেসিপ্রোকাল ট্রেড’ চুক্তি: শুল্ক ছাড়ের আড়ালে কৌশলগত শর্ত নিয়ে বিতর্ক

    ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের পূর্বে সিইসির জাতির উদ্দেশে ভাষণ আজ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 71 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের পূর্বে সিইসির জাতির উদ্দেশে ভাষণ আজ

    বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তায় রোবট কুকুর মোতায়েন করবে মেক্সিকো পুলিশ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 50 views
    বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তায় রোবট কুকুর মোতায়েন করবে মেক্সিকো পুলিশ

    যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 63 views
    যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান

    যুক্তরাষ্ট্র থেকে বছরে সাড়ে ৩ বিলিয়ন ডলার কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতি, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 43 views
    যুক্তরাষ্ট্র থেকে বছরে সাড়ে ৩ বিলিয়ন ডলার কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতি, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন

    ‘১১ হাজার কোটি টাকা পাচার’ অভিযোগে বিতর্ক: আসিফ মাহমুদকে ঘিরে নতুন আলোচনা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 61 views
    ‘১১ হাজার কোটি টাকা পাচার’ অভিযোগে বিতর্ক: আসিফ মাহমুদকে ঘিরে নতুন আলোচনা

    স্টারমারের নেতৃত্বে টানাপোড়েন, লেবারে আলোচনায় শাবানা মাহমুদ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 66 views
    স্টারমারের নেতৃত্বে টানাপোড়েন, লেবারে আলোচনায় শাবানা মাহমুদ

    ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা, কাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 48 views
    ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা, কাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

    এককভাবে সরকার গঠন করবে বিএনপি: তারেক রহমান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 52 views
    এককভাবে সরকার গঠন করবে বিএনপি: তারেক রহমান

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: পুলিশ সদস্যদের জন্য ২২ ধরনের বর্জনীয় কাজের নির্দেশনা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 43 views
    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট:  পুলিশ সদস্যদের জন্য ২২ ধরনের বর্জনীয় কাজের নির্দেশনা

    আওয়ামী লীগ-অধ্যুষিত আসনে ভোটের নতুন সমীকরণ: বিএনপি-জামায়াতের লড়াইয়ে ‘নির্ণায়ক’ হতে পারে আ.লীগ সমর্থকরা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 36 views
    আওয়ামী লীগ-অধ্যুষিত আসনে ভোটের নতুন সমীকরণ:  বিএনপি-জামায়াতের লড়াইয়ে ‘নির্ণায়ক’ হতে পারে আ.লীগ সমর্থকরা

    ২০২৬ সালের নির্বাচনী কর্মকর্তাদের পরিণতি ২০১৮ ও ২০২৪ সালের মতোই হতে পারে—হুঁশিয়ারি ড. হাসান মাহমুদের

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 63 views
    ২০২৬ সালের নির্বাচনী কর্মকর্তাদের পরিণতি ২০১৮ ও ২০২৪ সালের মতোই হতে পারে—হুঁশিয়ারি ড. হাসান মাহমুদের

    আন্তর্জাতিক সমর্থন,রাজনৈতিক সহিংসতা ও ক্ষমতার সমীকরণে অনিশ্চয়তা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১১, ২০২৬
    • 0
    • 74 views
    আন্তর্জাতিক সমর্থন,রাজনৈতিক সহিংসতা ও ক্ষমতার সমীকরণে অনিশ্চয়তা

    ঋণখেলাপীর দায়ে প্রার্থিতা বাতিল হওয়া বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী বহিষ্কার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 46 views
    ঋণখেলাপীর দায়ে প্রার্থিতা বাতিল হওয়া বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী বহিষ্কার

    শনিবার যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 30 views
    শনিবার যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক

    জাইমা রহমান ঢাকার গুলশান কেন্দ্রে ভোট দেবেন, তারেক রহমানও উপস্থিত থাকবেন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 44 views
    জাইমা রহমান ঢাকার গুলশান কেন্দ্রে ভোট দেবেন, তারেক রহমানও উপস্থিত থাকবেন

    ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা: ৯০%-এর বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 51 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা: ৯০%-এর বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা

    বেলডাঙ্গায় বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু বুধবার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 67 views
    বেলডাঙ্গায় বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু বুধবার

    ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামের নির্বাচনি বুথে অগ্নিসংযোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 50 views
    ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামের নির্বাচনি বুথে অগ্নিসংযোগ

    “অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের ২০২৫ সালের সম্পদ বিবরণী প্রকাশ: মুহাম্মদ ইউনূসের সম্পদ বেড়ে ১৫ কোটি ছাড়াল”

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 50 views
    “অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের ২০২৫ সালের সম্পদ বিবরণী প্রকাশ: মুহাম্মদ ইউনূসের সম্পদ বেড়ে ১৫ কোটি ছাড়াল”

    এক বছরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্পদ বেড়েছে ১ কোটি ২৩ লাখ টাকা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 57 views
    এক বছরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্পদ বেড়েছে ১ কোটি ২৩ লাখ টাকা

    সম্পদের বিবরণ প্রকাশ করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 33 views
    সম্পদের বিবরণ প্রকাশ করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

    জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 54 views
    জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট

    সিলেটে ভূমিকম্প, মাত্রা ৪

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 60 views
    সিলেটে ভূমিকম্প, মাত্রা ৪

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 74 views
    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

    যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি: রপ্তানিতে অভূতপূর্ব সুবিধার আশা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 35 views
    যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্য চুক্তি: রপ্তানিতে অভূতপূর্ব সুবিধার আশা

    ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন: সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধিদল

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 53 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন: সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধিদল

    ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন: ভোট দিতে যাচ্ছেন তারেক রহমান

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 54 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন: ভোট দিতে যাচ্ছেন তারেক রহমান

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের ঘোষণা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 28 views
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের ঘোষণা

    বাংলাদেশের দুর্নীতি সামান্য কমলেও বৈশ্বিক র‍্যাঙ্কিং খারাপেছে: টিআইবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 55 views
    বাংলাদেশের দুর্নীতি সামান্য কমলেও বৈশ্বিক র‍্যাঙ্কিং খারাপেছে: টিআইবি

    কোটা বিরোধী আন্দোলন নয়, পরিকল্পিত প্রতিশোধ: মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির ষড়যন্ত্র দাবি বিশেষজ্ঞদের

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 31 views
    কোটা বিরোধী আন্দোলন নয়, পরিকল্পিত প্রতিশোধ: মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির ষড়যন্ত্র দাবি বিশেষজ্ঞদের

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও ফ্রি-অ্যান্ড-ফেয়ার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 38 views
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও ফ্রি-অ্যান্ড-ফেয়ার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, নির্বাচনে প্রধান প্রার্থী হিসেবে এগিয়ে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 48 views
    তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, নির্বাচনে প্রধান প্রার্থী হিসেবে এগিয়ে

    মির্জা ফখরুল আশা করছেন বিএনপি ল্যান্ডস্লাইড জিতবে, কারচুপির আশঙ্কা নেই

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 37 views
    মির্জা ফখরুল আশা করছেন বিএনপি ল্যান্ডস্লাইড জিতবে, কারচুপির আশঙ্কা নেই

    শহীদ শরিফ ওসমান হাদির পরিবারের জন্য ফ্ল্যাট হস্তান্তর

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 41 views
    শহীদ শরিফ ওসমান হাদির পরিবারের জন্য ফ্ল্যাট হস্তান্তর

    পলাতক রাজনীতি, ইন্টারপোল নোটিশ ও আইনের পরীক্ষা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 57 views
    পলাতক রাজনীতি, ইন্টারপোল নোটিশ ও আইনের পরীক্ষা

    পলাতক আসামির খালাস কি আইনসম্মত? তারেক রহমানের মামলা,দাবি ও নথির মুখোমুখি বাস্তবতা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 67 views
    পলাতক আসামির খালাস কি আইনসম্মত?  তারেক রহমানের মামলা,দাবি ও নথির মুখোমুখি বাস্তবতা

    বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২৯৯ আসনে ভোটগ্রহণ, প্রস্তুতি সম্পন্ন: ইসি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১০, ২০২৬
    • 0
    • 43 views
    বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২৯৯ আসনে ভোটগ্রহণ, প্রস্তুতি সম্পন্ন: ইসি