সিরাজগঞ্জ প্রতিনিধি।।দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন,সরকারের নির্বাচনি ইশতেহারে স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধি করা হয়েছে এবং তৃণমূল পর্যায়ে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু করা হবে।
তিনি আরও জানান,নতুন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের আধুনিক ও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং কর্মীদের নিয়মিত উপস্থিতি মনিটরিং জোরদার করা হবে।
চিকিৎসকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেন, সবাইকে নিজ নিজ কর্মস্থলে নিয়মিত রোগী দেখতে হবে। হাসপাতালকে জনগণের নিজের প্রতিষ্ঠান হিসেবে মনে করার আহ্বান জানিয়ে তিনি অন্যায় দেখলে সম্মিলিতভাবে প্রতিবাদ করারও আহ্বান জানান।
এ সময় সিরাজগঞ্জে মহাসড়কের পাশে নির্মিত ট্রমা সেন্টার দ্রুত চালুর আশ্বাস দেন তিনি।
পরিদর্শনের আগে প্রতিমন্ত্রী সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু,জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,সিভিল সার্জন নুরুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
![]()























































সর্বশেষ সংবাদ :———