নিজস্ব প্রতিবেদক।।গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আর দীর্ঘদিন সরকারি বাসভবনে অবস্থান করতে পারবেন না।চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই তাদের সরকারি বাসা ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।নির্ধারিত সময়ের পর কেউ সরকারি বাসায় থাকলে সরকার নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হবে।
আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে,বিশেষ পরিস্থিতিতে সর্বোচ্চ এক থেকে দুই মাস অতিরিক্ত সময় নেওয়ার সুযোগ থাকবে। তবে সে ক্ষেত্রে মার্চ বা এপ্রিল মাসের জন্য ভাড়া আদায় করা হবে।ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এ মাসের ভাড়া নেওয়া হবে না।
এদিকে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৮ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছেড়ে ঢাকার গুলশানে নিজ বাসভবনে উঠবেন বলে জানা গেছে।আবাসন পরিদপ্তর জানিয়েছে,ফেব্রুয়ারির পর সরকারি বাসায় থাকার জন্য এখন পর্যন্ত কোনো আবেদন পাওয়া যায়নি।
আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, সরকারি কর্মকর্তাদের আবাসনের জন্য নির্দিষ্ট নীতিমালা থাকলেও উপদেষ্টাদের ক্ষেত্রে এমন কোনো নীতিমালা নেই এবং তারা পেনশন সুবিধাও পান না।বিষয়টি আগেই সংশ্লিষ্টদের জানানো হয়েছে।বিশেষ প্রয়োজনে অতিরিক্ত সময় নেওয়া গেলেও সে ক্ষেত্রে ভাড়া দিতে হবে।
জানা গেছে,মন্ত্রী,প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য মিন্টো রোড ও হেয়ার রোড এলাকায় মোট ২৪টি বাংলো ও ১২টি অ্যাপার্টমেন্ট রয়েছে।এগুলো দ্রুত সংস্কার ও রংচং করে বর্তমান সরকারের মন্ত্রী,প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের বরাদ্দ দেওয়ার প্রস্তুতি চলছে। মার্চের মধ্যেই নতুন বরাদ্দ কার্যক্রম শেষ করার লক্ষ্য রয়েছে।
বর্তমানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার ২১ জন বাসার জন্য আবেদন করেছেন।কোন বাসভবন কাকে দেওয়া হবে,সে বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।আবেদনকারীদের পছন্দের বাসা সরেজমিনে পরিদর্শন করে মতামত জানাতে বলা হয়েছে।
বর্তমান সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী রয়েছেন ৪৯ জন।এছাড়া উপদেষ্টা ও বিশেষ সহকারী আছেন আরও ১০ জন।তবে বরাদ্দযোগ্য বাড়ি ও অ্যাপার্টমেন্টের সংখ্যা মোট ৩৭টি হওয়ায় সবার জন্য সরকারি আবাসন নিশ্চিত করা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে আবাসন পরিদপ্তর বলছে,সবাই সরকারি বাসা নেবেন না—তাই বড় কোনো সংকট তৈরি হবে না।
প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ব্যবহৃত হবে বলে জানা গেছে।
![]()





















































সর্বশেষ সংবাদ :———