নিজস্ব প্রতিবেদক।।তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন,সরকার সারা দেশে আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে।খাল খননের সঙ্গে বনায়ন ও সবুজায়নকেও সমন্বিতভাবে বাস্তবায়ন করা হবে।
আজ রোববার তিনি নিজের নির্বাচনী এলাকা বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।তথ্যমন্ত্রী জানান,মন্ত্রিসভার বৈঠকে ইতোমধ্যেই এই খাল খনন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন,খালের দুই পাশে বৃক্ষ রোপণ করা হবে, পাশাপাশি দেশের বিদ্যালয়,কলেজ,মাদ্রাসা এবং খোলা জায়গাতেও বনায়ন ও সবুজায়ন উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব এবং নগরায়নের চাপের কারণে ফসলি জমি ও বনভূমি কমছে,যা জলবায়ু ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
তথ্যমন্ত্রী উল্লেখ করেন,খাল খনন কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগের ধারাবাহিকতা,যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করবে।এছাড়া,প্রধানমন্ত্রী তারেক রহমানের “আই হ্যাভ আ প্ল্যান” অনুসারে খাল খনন,বনায়ন ও নারীর ক্ষমতায়ন জাতীয় গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বাস্তবায়িত হচ্ছে।
উদ্বোধনের পর তিনি স্থানীয় ভোটকেন্দ্রভিত্তিক নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বলেন,বিএনপি নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়।
![]()





















































সর্বশেষ সংবাদ :———