নিজস্ব প্রতিবেদক।।সরকার দেশের ছয়টি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে।স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনের মাধ্যমে বলা হয়েছে,কর্পোরেশন পুনর্গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্তরা সিটি কর্পোরেশনের মেয়রের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাবেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা হলেন –
ঢাকা দক্ষিণ: মো. আব্দুস সালাম
ঢাকা উত্তর: মো. শফিকুল ইসলাম খান
খুলনা: নজরুল ইসলাম মঞ্জু
সিলেট: আব্দুল কাইয়ুম চৌধুরী
নারায়ণগঞ্জ: মো. সাখাওয়াত হোসেন খান
গাজীপুর: মো. শওকত হোসেন সরকার
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
![]()





















































সর্বশেষ সংবাদ :———