মাজহারুল ইসলাম।।দেশবাসী আবারও স্তম্ভিত। ঢাকায় ছয় বছরের শিশুকে পাশবিকভাবে হত্যা করা হলো; নরসিংদীতে ১৫ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা করা হলো; হাজারিবাগে স্কুল ছাত্রীকে হত্যা করা হলো।এসব ঘটনায় শুধু অপরাধীর নৃশংসতা নয়, আমরা দেখছি রাজনৈতিক শাসন ও প্রশাসনের শৈথিল্যের নগ্ন চিত্র।
দুর্ভাগ্যজনকভাবে,যেসব ঘটনার মূল দায়িত্ব প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের,তারা দোষীদের রক্ষা করে ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে,এলাকা ছাড়তে বাধ্য করছে। শিশু তাহিয়া হত্যার পরই ঘটনা ‘দুর্ঘটনা’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে; এখন সেই মামলার পেছনে চাপ সৃষ্টি করে পরিবারকে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে।এ ধরনের কৌশল ও ক্ষমতার অপব্যবহার কোনো সভ্য দেশে সহ্য করা যায় না।
দলীয় পদবির ছত্রছায়ায় নির্যাতিতদের দমিয়ে রাখা,অপরাধীকে রক্ষা করা এবং মৌলিক মানবাধিকার লঙ্ঘন করা সভ্য ও গনতান্ত্রিক দেশের সংস্কৃতির সঙ্গে বিরোধপূর্ণ।
আমাদের স্পষ্ট দাবি:
১. অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা।
২. স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা।
৩. ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন প্রদান করা।
শিশুদের প্রতি সহমর্মিতা ও ন্যায়বিচার নিশ্চিত করার কোনো বিকল্প নেই।সমাজকে রক্ষা করতে হলে অপরাধের বিরুদ্ধে কঠোর এবং নিরপেক্ষ অবস্থান গ্রহণ ছাড়া কোনো পথ নেই।
![]()





















































সর্বশেষ সংবাদ :———