শিল্পের ঐশ্বর্যে খুলনাকে ফেরানোর উদ্যোগ

খুলনা প্রতিনিধি।।খুলনার নাম উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে উঠত সারি সারি শিল্পকারখানা,শ্রমিকের কর্মব্যস্ত মুখ আর অর্থনীতির গতিময় চাকা।পাটকলের সাইরেন,নিউজপ্রিন্ট মিলের অবিরাম ঘূর্ণি আর ছোট-বড় কারখানার অবিরাম কোলাহলের মধ্যেই ছিল খুলনার পরিচয়।এ শহর শুধু ইট-পাথরের সমষ্টি ছিল না; ছিল উন্নত জীবনের সন্ধানে আসা স্বপ্নবাজ মানুষের ঠিকানা।দেশের নানা প্রান্ত থেকে মানুষ আশায় বুক বেঁধে এখানে আসত।খুলনা হয়ে উঠেছিল তাদের আশ্রয়, তাদের জীবিকার উৎস।

আবুল কালাম সামসুদ্দিন তাঁর শহর খুলনার আদি-পর্ব বইয়ে খুলনাকে স্বতন্ত্র জেলা হিসেবে প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরেছেন।তিনি লিখেছেন, ১৮৭৫–৭৬ সালের দিকে বিভিন্ন দিক দিয়ে সুন্দরবনের গুরুত্ব ও ভূমিকা সরকারের কাছে অনুভূত হতে থাকে।বাংলার গভর্নর রিচার্ড টেম্পল সুন্দরবনের অবস্থা সরেজমিনে তদন্ত করে অনুভব করেন,সুদূর যশোর বা ২৪ পরগনা থেকে সুন্দরবন অঞ্চলের শাসনকার্য পরিচালনা খুব দুরূহ।এর আগেও এই বিস্তীর্ণ অঞ্চলের রাজস্ব ও শাসনব্যবস্থা নিয়ে সুন্দরবন বিভাগের জন্য স্বতন্ত্র জেলা গঠনের চিন্তাভাবনা চলছিল।অন্যদিকে দক্ষিণবঙ্গের ব্যবসা-বাণিজ্য ও যাতায়াতের দ্রুততার জন্য রেলপথ সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।এসব কারণে সুন্দরবন এলাকার শাসনকার্যের সুবিধার্থে ১৮৮২ সালের ২৫ এপ্রিল যশোর জেলার খুলনা ও বাগেরহাট মহকুমা এবং ২৪ পরগনা জেলা থেকে সাতক্ষীরা মহকুমাকে পৃথক করে খুলনাকে স্বতন্ত্র জেলায় পরিণত করা হয়।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই খুলনাকে সারা দেশ চিনেছে তার শিল্পের ঐশ্বর্যে।আশির দশকেও এই শহরের কারখানা ঘিরে ছিল হাজারো মানুষের ব্যস্ততা।১১৩ একরের খুলনার ক্রিসেন্ট জুট মিল আকার ও শ্রমিকসংখ্যার দিক দিয়ে ছিল দেশের দ্বিতীয় বৃহত্তম পাটকল।১৯৫২ সালে প্রতিষ্ঠার পর ৭০ বছর এই পাটকল বহু শ্রমিকের জীবিকা জুগিয়েছে।২০২০ সালের জুলাইয়ে বন্ধের সময় এখানে প্রায় ৯ হাজার শ্রমিক কাজ করতেন। ক্রিসেন্ট মিলের প্রধান ফটকের পাশে টাইলসের বেদি—যেন এক নীরব স্মৃতিস্তম্ভ।ধুলার পুরু আস্তরণ জানান দিচ্ছে, কতকাল এখানে কোনো পদচিহ্ন পড়েনি,বসেনি কোনো ক্লান্ত শ্রমিক। একসময়ের কর্মচাঞ্চল্যমুখর আঙিনা এখন খাঁ খাঁ করে, স্তব্ধতার অচেনা সুর যেন বিষণ্ন গান গায়।

শুধু ক্রিসেন্ট নয়,খুলনার অনেক পাটকলই এখন বন্ধ। শুধু পাটকল কেন,আরও অনেক কারখানায় উৎপাদন নেই।সব মিলিয়ে শিল্পের শহর খুলনার কারখানায় কারখানায় এখন নীরবতা,নিস্তব্ধতা।বন্ধ দরজার ওপারে স্তব্ধ হয়ে আছে একসময়ের কর্মমুখর প্রাঙ্গণ।

১৯৮৬ সালে বদলি শ্রমিক হিসেবে ক্রিসেন্টের আঙিনায় পা রেখেছিলেন রতন কুমার মণ্ডল।গত বসন্তে একদিন মিলের ভেতর দাঁড়িয়ে স্মৃতির ঝাঁপি খুলে রতন বলেন, ‘ক্রিসেন্টের বিশাল প্রান্তরে মাইকের সুরে ফুটবলের উন্মাদনা ছিল যেন এক স্বর্গীয় অনুভূতি।কারখানার ভেতরেই সবকিছু—যেন এক স্বয়ংসম্পূর্ণ জগৎ।আজ সেই চেনা ছবি উধাও, খাঁ খাঁ করছে চারপাশ,কথা বলারও যেন কেউ নেই।’

ক্রিসেন্ট জুট মিল পেরিয়ে বিআইডিসি সড়কের এক কিলোমিটারের দূরত্বে প্লাটিনাম জুবিলি জুট মিল।কালের সাক্ষী শ্রমিক কলোনির সারি সারি ভবন যেন বেদনার নীরব প্রতিচ্ছবি। প্লাটিনামের ১ নম্বর ফটকের ঠিক বাইরে ‘বরিশাল স্টোর’ নামের এক ক্ষুদ্র দোকানের মালিক শামসুল আলম।১৯৭৯ সালে চুয়াডাঙ্গার মাটি ছেড়ে খুলনার কারখানায় কাজ নিয়েছিলেন তিনি।পাঁচ সন্তানের আশ্রয় ছিল এই কলোনি।শামসুল আলম বলেন,আগে প্রতি বৃহস্পতিবার ছিল যেন এক ঈদ উৎসব। শ্রমিকেরা সেদিন বেতন পেতেন,আর এখানকার দোকানে লেগে থাকত উৎসবের আমেজ।কেনাবেচার ধুম পড়ে যেত।

খুলনার মীরেরডাঙ্গা এলাকার সোনালী জুট মিল,অ্যাজাক্স জুট মিল,আটরা শিল্পাঞ্চলের আফিল জুট মিল, শিরোমণি বিসিক শিল্প এলাকার মহসিন জুট মিলসহ বেসরকারি অনেক পাটকলই যেন শুধু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একসময়ের ২৪ ঘণ্টা মুখর থাকা খুলনা শিল্পাঞ্চল যেন এখন নিস্তব্ধতার চাদরে মোড়া থাকে।

শিল্পের উত্থান আর পতনের বাঁক

ভৈরব আর রূপসার কোল ঘেঁষে গড়ে ওঠা শহরে গত শতকের ষাটের দশকে গড়ে উঠেছিল একের পর এক শিল্পপ্রতিষ্ঠান। ১৯৫২ সালে খালিশপুরে ক্রিসেন্ট ও পিপলস জুট মিলের হাত ধরে সূচিত হয়েছিল এই অঞ্চলের শিল্পের সোনালি অধ্যায়। এরপর একে একে দৌলতপুর,প্লাটিনাম, স্টার জুট মিলের মতো বৃহৎ কারখানা খুলনাকে পরিণত করেছিল প্রাচ্যের ডান্ডিতে। এ ছাড়া স্বাধীনতার আগে ইস্টার্ন জুট মিল,আলিম জুট মিল, আফিল জুট মিল,মহসিন জুট মিল,সোনালী জুট মিল ও অ্যাজাক্স জুট মিল স্থাপিত হয়।পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থা ও পরে পূর্ব পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থার সহযোগিতায় সব কারখানা ব্যক্তিমালিকানায় প্রতিষ্ঠিত হয়।দেশ স্বাধীনের পর পাটকলগুলো রাষ্ট্রীয়করণ করা হয়।

শুধু পাট নয়, এখানে বিকশিত হয়েছিল নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ডের মতো রাসায়নিক শিল্পও।১৯৫৯ সালে ভৈরব নদের তীরে স্থাপিত হয় খুলনা নিউজপ্রিন্ট কারখানা। সেখানে দিন-রাত আড়াই হাজার শ্রমিক কাজ করতেন।কারখানার পাশে ১৯৬৫ সালে দেশের একমাত্র সরকারি হার্ডবোর্ড কারখানাটি স্থাপিত হয়।কানাডার অনুদানে তৎকালীন পূর্ব পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থা কারখানাটি স্থাপন করে।কয়েকবার বন্ধ-চালুর পর ২০১৩ সালের ২৬ নভেম্বর একেবারে বন্ধ হয়ে যায়।

কর্মসংস্থানের নগর খুলনার জনসংখ্যা কেন কমছে

খুলনায় ভারী শিল্পের ইতিহাস জানাতে গিয়ে গবেষক গৌরাঙ্গ নন্দী বলেন,খুলনায় পাটকল হওয়ার অনেক আগে থেকেই দৌলতপুরে পাটের বড় মোকাম ছিল। ১৯৪৭ সালে দেশভাগের পর সরকার শিল্প স্থাপনের জন্য উদারহস্তে জমি বরাদ্দ দেয়, সেই সঙ্গে সহজ শর্তে ঋণ ও ভর্তুকি মূল্যে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করে।প্রথম দিকে পাকিস্তানি উদ্যোক্তারাই ছিলেন প্রধান চালিকা শক্তি।

ব্যবসায়ীরা বলছেন,আশির দশকে খুলনা ছিল জমজমাট, ব্যবসাও ছিল চাঙা।নব্বইয়ের দশক থেকে একের পর এক কারখানায় বন্ধের বাতাস বইতে শুরু করে।১৯৯৩ সালে প্রথম বন্ধ হয় খুলনা টেক্সটাইল মিল।সেটি ছিল ভারী শিল্প বন্ধের প্রথম ঘটনা।এরপর একে একে রাষ্ট্রায়ত্ত হার্ডবোর্ড, নিউজপ্রিন্ট ও রূপসার দাদা ম্যাচ ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়।সর্বশেষ ২০২০ সালে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ করে যেন শিল্পনগরের কফিনে শেষ পেরেক ঠোকা হয়।

সরকার পাঁচ বছর আগে বন্ধ পাটকলগুলো আধুনিকায়নের স্বপ্ন দেখালেও তা আজও বাস্তবায়িত হয়নি।কিছু কারখানা ইজারা দেওয়া হলেও উৎপাদন সেই পুরোনো দিনের ধারেকাছেও নেই। শ্রমিক,রাজনৈতিক ও নাগরিক সংগঠনগুলো সরকারি মালিকানায় কারখানা চালুর দাবিতে আজও রাজপথে স্লোগান তোলে।গত বুধবার বিকেলে ও রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয়ভাবে চালু ও টেন্ডারের নামে লুটপাট বন্ধের দাবিতে খুলনা নগরের খালিশপুরে প্লাটিনাম জুবিলি জুট মিল ও খালিশপুর জুট মিলে মানববন্ধন করেছেন শ্রমিকেরা।সেখানে শ্রমিকদের কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন খুলনা নগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।

শ্রমিকদের কর্মসূচিতে নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, ‘একসময় খুলনার নাম উঠলেই আরেকটি শব্দ যুক্ত হতো,সেটি হলো শিল্পনগরী খুলনা।কিন্তু সেই শিল্পনগরী এখন বিরানভূমিতে পরিণত হয়েছে।বিগত ১৬ বছরের দুঃশাসন,সন্ত্রাস ও চাঁদাবাজিতে ধ্বংস হয়ে গেছে রূপসা-ভৈরবতীরের চিরচেনা শিল্পনগরী।যেখানে ২৪ ঘণ্টা শ্রমিক-কর্মচারীর কোলাহলে মুখর থাকত,আজ সেসব জায়গায় সুনসান নীরবতা।

শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন,খুলনার শিল্পকারখানাগুলোর এই করুণ পরিণতির পেছনে রয়েছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দুর্নীতির বিষবৃক্ষ।কর্তৃপক্ষের দূরদর্শিতার অভাব,লাগামছাড়া পরিচালন ব্যয় এবং সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে লোকসান ক্রমে বেড়েছে।বিশ্বব্যাংক ও আইএমএফের চাপানো নীতিও এই শিল্প ধ্বংসের অন্যতম কারণ বলে মনে করেন অনেকে।

শিল্পের এই বিপর্যয় শুধু শ্রমিকদের জীবনকেই দুর্বিষহ করে তোলেনি,বরং এর প্রভাব পড়েছে শহরের অর্থনীতি ও সামাজিক জীবনেও।ব্যবসা-বাণিজ্যে মন্দা,নতুন বিনিয়োগের অভাব এবং একসময়ের সমৃদ্ধিশালী খুলনার পরিচিতি হারানোর বেদনা—সব মিলিয়ে এক বিবর্ণ বাস্তবতার মুখোমুখি এই শহর।

শিল্পনগরীর তকমা হয়তো আর আগের মতো উজ্জ্বল হবে না, কিন্তু সমন্বিত চেষ্টায় খুলনা ঠিকই ঘুরে দাঁড়াবে—এমনটাই বিশ্বাস এখানকার মানুষের।

Loading

  • newadmin

    [jb_buttons]

    এই সংক্রান্ত সংবাদ

    খুলনায় ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষে বিএনপি নেতা মহিবুজ্জামান কচির মৃত্যু
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ১২, ২০২৬

    খুলনা প্রতিনিধি।।খুলনা সদর উপজেলার আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রের বাইরে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে দুই পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মধ্যে খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচি নিহত হয়েছেন।সকাল ৮টা ১০ মিনিটে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র। নিহত মহিবুজ্জামান কচি নগরের হাজী মহসিন রোড বাই লেনের বাসিন্দা ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,সকাল ৮টার দিকে কেন্দ্রের অদূরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।একপর্যায়ে পরিস্থিতি হট্টগোলে রূপ নেয়। এ সময় মহিবুজ্জামান কচি আহত হন। খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল ও সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু অভিযোগ করেন, কেন্দ্রের অধ্যক্ষ জামায়াতের পক্ষে প্রচারণায় লিপ্ত ছিলেন।এ নিয়ে বাধা দিতে গেলে অধ্যক্ষ মহিবুজ্জামান কচিকে ধাক্কা দেন।এতে তিনি গাছের সঙ্গে আঘাত পেয়ে গুরুতর আহত হন। তবে অভিযোগ অস্বীকার করে আলিয়া মাদরাসার অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া বলেন, তিনি কাউকে ধাক্কা দেননি। ভোটকেন্দ্রে প্রবেশের সময় কিছু নারী ভোটারকে বাইরে পাঠানোর ঘটনা ঘটেছিল, তবে এতে কোনো ধাক্কাধাক্কি হয়নি বলে দাবি করেন তিনি। জামায়াতের প্রার্থী মো. জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত নয়।তার দাবি,মহিবুজ্জামান কচি অসুস্থ ছিলেন এবং উত্তেজনার একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। অন্যদিকে খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এ ঘটনার জন্য কেন্দ্রের অধ্যক্ষ ও তার সহযোগীদের দায়ী করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান,ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হচ্ছে এবং তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন
    খুলনায় সেলুনের সামনে গুলিতে যুবক নিহত
    • newadminnewadmin
    • ফেব্রুয়ারি ৬, ২০২৬

    খুলনা প্রতিনিধি।।খুলনার লবণচরা থানার আশিবিঘা এলাকায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। মৃত রাকিব ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাকিব আশিবিঘার একটি সেলুনে বসে ছিলেন। হঠাৎ দুই ব্যক্তি সেলুনে ঢুকে তাকে টেনে বাইরে রাস্তায় নিয়ে যান।এরপর খুব কাছ থেকে তার মাথায় পরপর দুটি গুলি করা হয়।রাকিব মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা হেঁটে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা আহত রাকিবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদকসংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডের প্রাথমিক ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহত রাকিবের বিরুদ্ধে মাদকসহ তিনটি মামলার তথ্য রয়েছে। হামলায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুহিন উজ জামান জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের পর আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

    Loading

    বিস্তারিত পড়ুন

    আরও সংবাদ পড়ুন

    সংবাদ

    তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 42 views
    তেহরানে হামলায় একজন চীনা নাগরিক নিহত, বেইজিংয়ের যুদ্ধবিরতি আহ্বান

    ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 39 views
    ফিলিস্তিনে মসজিদুল আকসা বন্ধ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অজুহাত

    জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 31 views
    জয়পুরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী আক্রমণ: পুরুষের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভুক্তভোগী

    মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 44 views
    মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

    বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 53 views
    বিএনপির মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

    ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 50 views
    ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

    সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 22 views
    সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 19 views
    মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ঢাকায় ১০২টি ফ্লাইট বাতিল

    নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 28 views
    নতুন সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ থেকে বিরত থাকার চিঠি প্রধানমন্ত্রীকে

    কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 23 views
    কুয়েতে মার্কিন দূতাবাসে ইরানি মিসাইল হামলা, জরুরি সতর্কতা

    সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 36 views
    সৈয়দপুরে ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ড

    ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 33 views
    ঢাকায় নারী যাত্রীদের জন্য বিশেষ বাস চালু করতে যাচ্ছে সরকার

    মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 43 views
    মেহেন্দিগঞ্জে গরুচুরি চাঞ্চল্য: ৭টি গরু উদ্ধার, একজন আটক

    কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 24 views
    কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটদের নিরাপদ উদ্ধার

    সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 39 views
    সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, সাময়িকভাবে বন্ধ কার্যক্রম

    মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 31 views
    মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা: যুক্তরাষ্ট্রসহ ৭ দেশের যৌথ বিবৃতি

    যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 44 views
    যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি

    চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 40 views
    চার আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপি প্রার্থীদের আবেদন

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 44 views
    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে প্রভাবমুক্ত রাখতে হবে

    ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ

    • By newadmin
    • মার্চ ২, ২০২৬
    • 0
    • 42 views
    ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো নির্ধারণ, নতুন নীতিমালা গেজেট প্রকাশ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 39 views
    গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা হত্যা: দ্বিতীয় স্বামী আটক, তদন্তে নতুন মোড়

    ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 48 views
    ইরানের পাল্টা হামলায় ইউএইতে হতাহত, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি

    গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে বাংলাফ্যাক্ট, সচেতনতার আহ্বান

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 47 views
    গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করছে বাংলাফ্যাক্ট, সচেতনতার আহ্বান

    শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 32 views
    শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর

    রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 25 views
    রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার

    জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সংশোধন করে পুনর্গঠন

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 32 views
    জেলা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সংশোধন করে পুনর্গঠন

    ৫ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 22 views
    ৫ জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার

    গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি: এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ও অস্ত্র লুটের তথ্য যাচাই

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 43 views
    গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি: এম সাখাওয়াত হোসেনের বক্তব্য ও অস্ত্র লুটের তথ্য যাচাই

    মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা, অভিযানে ৬ জন আটক

    • By newadmin
    • মার্চ ১, ২০২৬
    • 0
    • 49 views
    মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা, অভিযানে ৬ জন আটক

    ক্ষমার মাধ্যমে ইতিহাস গড়া নেতা: নেলসন ম্যান্ডেলার মানবতার অনন্য দৃষ্টান্ত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 49 views
    ক্ষমার মাধ্যমে ইতিহাস গড়া নেতা: নেলসন ম্যান্ডেলার মানবতার অনন্য দৃষ্টান্ত

    বিএনপি সরকারের দৃষ্টি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 41 views
    বিএনপি সরকারের দৃষ্টি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ নিয়ে

    ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন, আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না: পাটওয়ারী

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 41 views
    ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন, আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না: পাটওয়ারী

    গোবিন্দগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষণের অভিযোগে গ্রেফতার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 47 views
    গোবিন্দগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষণের অভিযোগে গ্রেফতার

    নিউমার্কেটে আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 45 views
    নিউমার্কেটে আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন ও ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা

    নওগাঁর ধামরহাটে অনন্য ও চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 58 views
    নওগাঁর ধামরহাটে অনন্য ও চাঞ্চল্যকর পারিবারিক ঘটনা

    দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের জেলমৃত্যু – স্বাস্থ্য উপেক্ষা ও রাজনৈতিক নিপীড়ণের অভিযোগ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 49 views
    দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক খানের জেলমৃত্যু – স্বাস্থ্য উপেক্ষা ও রাজনৈতিক নিপীড়ণের অভিযোগ

    ড. ইউনূস ছাড়লেন সরকারি বাসভবন ‘যমুনা’

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 35 views
    ড. ইউনূস ছাড়লেন সরকারি বাসভবন ‘যমুনা’

    মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 62 views
    মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

    প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 46 views
    প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: দুই মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ

    মেহেন্দিগঞ্জবাসীর উন্নয়ন দাবিতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে স্মারকলিপি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 50 views
    মেহেন্দিগঞ্জবাসীর উন্নয়ন দাবিতে প্রতিমন্ত্রী রাজিব আহসানের কাছে স্মারকলিপি

    ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের আশ্বাস, ২০২৭ সালে ভর্তি শুরুর আশা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 41 views
    ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের আশ্বাস, ২০২৭ সালে ভর্তি শুরুর আশা

    আদালত বর্জনের কারণ ও স্থগিত ঘোষণা: বরিশাল আইনজীবীদের কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 50 views
    আদালত বর্জনের কারণ ও স্থগিত ঘোষণা: বরিশাল আইনজীবীদের কর্মসূচি নিয়ে নতুন সিদ্ধান্ত

    পাবনায় দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যা: এলাকায় চরম ক্ষোভ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 45 views
    পাবনায় দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যা: এলাকায় চরম ক্ষোভ

    তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 59 views
    তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর

    ডান্ডাবেড়ি ব্যবহারে বিতর্ক: আইন, আদালতের নির্দেশনা ও বাস্তবতার দ্বন্দ্ব

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 49 views
    ডান্ডাবেড়ি ব্যবহারে বিতর্ক: আইন, আদালতের নির্দেশনা ও বাস্তবতার দ্বন্দ্ব

    সামাজিক মাধ্যমে ছড়ানো ‘বিদেশি ষড়যন্ত্র’ তত্ত্ব নিয়ে আলোচনা, প্রমাণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 40 views
    সামাজিক মাধ্যমে ছড়ানো ‘বিদেশি ষড়যন্ত্র’ তত্ত্ব নিয়ে আলোচনা, প্রমাণ নিয়ে প্রশ্ন

    বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 65 views
    বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে

    শিশু নির্যাতন: ন্যায়বিচারের অভাবের চরম লজ্জা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 44 views
    শিশু নির্যাতন: ন্যায়বিচারের অভাবের চরম লজ্জা

    দেশের সব বিমানবন্দর, রেলস্টেশন ও হাইস্পিড ট্রেনে ফ্রি ওয়াইফাই সুবিধা হবে

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 45 views
    দেশের সব বিমানবন্দর, রেলস্টেশন ও হাইস্পিড ট্রেনে ফ্রি ওয়াইফাই সুবিধা হবে

    নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী আমেনা বেগমকে হত্যা, বিএনপি নেতাসহ ৫ গ্রেফতার

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 29 views
    নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরী আমেনা বেগমকে হত্যা, বিএনপি নেতাসহ ৫ গ্রেফতার

    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 56 views
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

    কুষ্টিয়ায় ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আইনগত ব্যবস্থা দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 57 views
    কুষ্টিয়ায় ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আইনগত ব্যবস্থা দাবি

    মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 35 views
    মেহেন্দিগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ⚖️ আদালতের মর্যাদা বনাম ক্ষমতার প্রদর্শনী: বরিশাল ঘটনা সতর্কবার্তা

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 54 views
    ⚖️ আদালতের মর্যাদা বনাম ক্ষমতার প্রদর্শনী: বরিশাল ঘটনা সতর্কবার্তা

    বরিশাল আদালতে হট্টগোল: বিচারকের ওপর হুমকি, ১২ আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ

    • By newadmin
    • ফেব্রুয়ারি ২৭, ২০২৬
    • 0
    • 45 views
    বরিশাল আদালতে হট্টগোল: বিচারকের ওপর হুমকি, ১২ আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ