নিজস্ব প্রতিবেদক।।ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ইস্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বৈঠকে টার্মিনাল পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিডা চেয়ারম্যান।
দীর্ঘদিন ধরে নানা জটিলতায় আটকে থাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু ও পরিচালনা বিষয়ে আশাব্যঞ্জক অগ্রগতি আছে কি না— এমন প্রশ্নের জবাবে আশিক চৌধুরী বলেন,প্রধানমন্ত্রীকে বিষয়টি নিয়ে বিস্তারিত ব্রিফ করা হয়েছে।তিনি কিছু নির্দেশনা দিয়েছেন এবং সেগুলোর ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।এ বিষয়ে আগামীকাল জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের কথাও জানান তিনি।
তিনি আরও বলেন,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী দায়িত্ব নিয়েছেন এবং তারাও সমস্যাগুলো বোঝার চেষ্টা করছেন।এটি প্রায় ছয় বছর ধরে চলমান একটি ইস্যু বলে উল্লেখ করেন তিনি।
থার্ড টার্মিনাল পরিচালনার জন্য নতুন করে টেন্ডার আহ্বান করা হবে কি না— এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি বিডা চেয়ারম্যান।তিনি বলেন,বিষয়টি সরকার-টু-সরকার (জি-টু-জি) পর্যায়ের হওয়ায় এখনই কিছু বলা সম্ভব নয়।
![]()























































সর্বশেষ সংবাদ :———