ডেস্ক রিপোর্ট।।মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথমবার শ্রদ্ধা নিবেদনকে ঘিরে সৃষ্ট বিতর্ক এড়িয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ইশরাক হোসেন বলেন,অতীতের বিভেদ ভুলে জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমেই মুক্তিযুদ্ধের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব। বিভাজনের রাজনীতি দেশের জন্য কখনোই কল্যাণ বয়ে আনে না এবং অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি।
জামায়াতে ইসলামীর অবস্থান ও ক্ষমা চাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “যে কারণেই হোক,দেশে ও দেশের বাইরে তারা তাদের অবস্থান নিয়ে ক্ষমা চেয়েছে।সেই ভাষা অনেকের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে।কিন্তু আমরা কি এখনো বিভেদ আঁকড়ে ধরে থাকব? জাতিকে আবারও বিভক্ত করা উচিত নয়।”
তিনি আরও বলেন,বর্তমান জাতীয় সংকট মোকাবিলায় সব রাজনৈতিক শক্তির ঐক্য প্রয়োজন।ঐক্যই ছিল মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা।
প্রতিমন্ত্রী জানান,গণতান্ত্রিক পরিবেশে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে শহীদ দিবস পালন একটি ইতিবাচক দিক এবং নতুন সরকার এমন একটি রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক বিভাজন দূর হবে।
![]()























































সর্বশেষ সংবাদ :———