সারাদেশ

রাজধানীর শ্যামপুর থেকে তিন ছিনতাইকারী গ্রেপ্তার করে র‍্যাব -১০

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০২২ , ৭:০৬:২১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ধারালো অস্ত্রের মুখে পথচারীদের সর্বস্ব লুটে নেয়ার অভিযোগে রাজধানীর জুরাইন রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে র‌্যাব-১০। সোমবার সন্ধ্যায় র‌্যাব-১০এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এসব তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- তাইজুল ইসলাম, নয়ন শেখ ও অয়ন দাস। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত তিনটি ছুরি, দুটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার ৩৮০ টাকা উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বলে স্বীকার করেন তারা।

রাজধানীর শ্যামপুর থানায় গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

আরও খবর

Sponsered content

আরও খবর: ঢাকা

রাশিয়া–ইউরোপে মানবপাচার ও প্রতারণার অভিযোগ ঘিরে ফেসবুকে পাল্টাপাল্টি বক্তব্য

মেয়াদোত্তীর্ণ জীপ ব্যবহার ও পুলিশের বিরুদ্ধে হুমকি: হালদার গ্রুপ চেয়ারম্যান সাগর দেওয়ান আটক

তুষারধারা আবাসিক এলাকা: ভুয়া ডেভেলপার,রাষ্ট্রীয় সংস্থার নীরবতা ও ঘুষ–দুর্নীতির ভয়াবহ চিত্র

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার-সোনারগাঁ থানা পুলিশ ও আনসার ভিডিপির সমন্বিত অভিযান

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী লিলি হত্যাকাণ্ড: ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা

উত্তরা–নিকুঞ্জে ‘নকল আইফোন কারখানা’: ৩ চীনা নাগরিক গ্রেপ্তার,জালিয়াতি চক্রের গভীর শিকড় উন্মোচন