মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে “আগামীর রাজনীতি ও করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও -৪ আসনের সংসদ সদস্য রাজিব আহসান। তিনি বক্তৃতায় আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন।
উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় দলীয় কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সম্প্রসারণ ও আগামীর রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা করা হয়।
![]()





















































সর্বশেষ সংবাদ :———