নিজস্ব প্রতিবেদক।।মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন,ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি করপোরেশন নির্বাচন হবে কি না— সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটিসহ দেশের ৬টি সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
মন্ত্রী বলেন,নির্ধারিত মেয়াদ অনুযায়ী পর্যায়ক্রমে সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করা হবে।নির্বাচন পদ্ধতি ও দলীয় প্রতীকের বিষয়টি সংসদে আলোচনা ও সিদ্ধান্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।
তিনি আরও জানান,বর্তমানে পৌরসভাগুলোতে রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা সরকারের নেই।
এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকারি কর্মকর্তাদের তুলনায় রাজনৈতিক নেতারা জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় তারা উন্নয়নমূলক কাজ আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারবেন— এই বিবেচনায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে সকালে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সিটি করপোরেশন প্রশাসকরা আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন।
![]()





















































সর্বশেষ সংবাদ :———