ডেস্ক রিপোর্ট।।মব সহিংসতার আশঙ্কায় সাবেক অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ও উচ্চপদস্থ কর্মকর্তা এখনো সরকারি বাসভবন ছাড়তে অনীহা প্রকাশ করছেন।নিরাপত্তা ঝুঁকির কারণে তারা আপাতত সরকারি বাসভবনেই অবস্থান করতে চান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মানবাধিকার সংস্থাগুলোর সাম্প্রতিক প্রতিবেদনে গত প্রায় দেড় বছরে দেশে রাজনৈতিক সহিংসতা,গণপিটুনি,সাংবাদিক নির্যাতন,মতপ্রকাশের স্বাধীনতায় বাধা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র উঠে এসেছে।মানবাধিকার সহায়তা সংস্থা এইচআরএসএস ও হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে মব সহিংসতা নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করা হয়।তথ্যমতে, এই সময়ে মব সহিংসতার ৪১৩টি ঘটনায় ২৫৯ জন নিহত ও ৩১৩ জন আহত হয়েছেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন স্থানে হামলা,ভাঙচুর, মামলা ও গ্রেপ্তার অভিযানের ঘটনায় সাবেক দায়িত্বশীলদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।এক সাবেক উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে বলেন,সাম্প্রতিক ঘটনাবলীর কারণে জনরোষের আশঙ্কা থেকেই তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
এদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে,সরকারি নীতিমালা অনুযায়ী সাবেক উপদেষ্টাদের দ্রুত বাসভবন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।বিশেষ প্রয়োজন হলে সর্বোচ্চ এক থেকে দুই মাস সময় দেওয়া হতে পারে।নির্ধারিত সময়ের পর সরকারি বাসায় থাকলে ভাড়া পরিশোধ করতে হবে।
আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে,নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জন্য মিন্টো রোড ও হেয়ার রোড এলাকার সরকারি বাসভবনগুলো সংস্কার করে দ্রুত বরাদ্দ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।বর্তমানে পদমর্যাদাসম্পন্ন ব্যক্তির সংখ্যা বেশি হলেও বরাদ্দযোগ্য বাসভবন রয়েছে মোট ৩৭টি।
অন্যদিকে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চলতি ফেব্রুয়ারির মধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছেড়ে নিজ বাসভবনে উঠবেন বলে জানা গেছে।
![]()





















































সর্বশেষ সংবাদ :———