নিজস্ব প্রতিবেদক।।ভূমিসেবার সরকার নির্ধারিত ফিগুলো উপজেলা,সার্কেল ভূমি অফিস এবং ইউনিয়ন বা পৌর ভূমি অফিসের দৃশ্যমান স্থানে স্থায়ী সাইনবোর্ডের মাধ্যমে প্রদর্শনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।চার ফুট × আড়াই ফুট আকারের সাইনবোর্ডে এসব ফি স্পষ্টভাবে উল্লেখ রাখতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়,ভূমি উন্নয়ন করসহ সব ধরনের ভূমিসেবা ফি এখন থেকে শুধুমাত্র অনলাইনে পরিশোধ করতে হবে।কোনো ধরনের নগদ লেনদেন না করার জন্য নাগরিকদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,নির্ধারিত ফির বাইরে কেউ অতিরিক্ত অর্থ দাবি করলে ১৬১২২ নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন সেবার নির্ধারিত ফি তুলে ধরা হয়েছে। এর মধ্যে নামজারি ফি নির্ধারণ করা হয়েছে মোট ১ হাজার ১৭০ টাকা।এতে কোর্ট ফি ২০ টাকা,নোটিশ জারি ফি ৫০ টাকা, রেকর্ড সংশোধন বা হালনাগাদ ফি ১ হাজার টাকা এবং প্রতি কপি খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া খতিয়ানের সার্টিফায়েড বা অনলাইন কপির জন্য ফি ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে।ডাকযোগে গ্রহণ করলে অতিরিক্ত ৪০ টাকা ডাকমাশুল দিতে হবে। মৌজা ম্যাপের প্রতি শিটের জন্য ফি ৫৪৫ টাকা এবং ডাকযোগে সংগ্রহ করতে চাইলে অতিরিক্ত ১১০ টাকা ডাকমাশুল প্রযোজ্য হবে।
ভূমি মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে,নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো অর্থ আদায়যোগ্য নয়।
![]()



















































সর্বশেষ সংবাদ :———