নিজস্ব প্রতিবেদক।।ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১০০৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে সরকার।এতে বহু ব্যক্তি দীর্ঘদিনের মামলা থেকে অব্যাহতি পাবেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠনের মাত্র পাঁচ দিনের মাথায় এ সিদ্ধান্ত এলো।
মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়,গত সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর ধরে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা যেসব মামলা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক’ হিসেবে চিহ্নিত হয়েছে,সেসবের মধ্যে ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ধাপে ধাপে এসব মামলা প্রত্যাহারের কার্যক্রম সম্পন্ন করা হবে। সরকারের দাবি,রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলার সংস্কৃতি থেকে বের হয়ে একটি স্বাভাবিক ও সহনশীল রাজনৈতিক পরিবেশ তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত তালিকা ও বাস্তবায়ন প্রক্রিয়া শিগগিরই প্রকাশ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
![]()





















































সর্বশেষ সংবাদ :———